স্ত্রী ইন্দ্রাণী মুখার্জীর বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এবার পিটারেরই, কী বললেন তিনি
ইন্দ্রাণী শিনা হত্যার মূল দায় পিটারের উপরে চাপিয়েছেন। জানিয়েছেন, এই ঘটনায় পিটারই ছিলেন গোটা চক্রান্তের মূলে। এই অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন পিটার মুখার্জী।
শিনা বোরা হত্যাকাণ্ডে দুই অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী ও পিটার মুখার্জী এবার একে অপরের বিরুদ্ধে অভিযোগ ছোঁড়াছুড়ি শুরু করে দিয়েছেন। ইন্দ্রাণী শিনা হত্যার মূল দায় পিটারের উপরে চাপিয়েছেন। জানিয়েছেন, এই ঘটনায় পিটারই ছিলেন গোটা চক্রান্তের মূলে।

এই অভিযোগের প্রেক্ষিতে এবার মুখ খুলেছেন পিটার মুখার্জী। মুম্বইয়ের বিশেষ আদালতে নিজের বক্তব্য জানিয়ে বলেছেন, তাঁকে কালিমালিপ্ত করতে, সম্মান ধুলোয় মেশাতেই এই অভিযোগ করছেন ইন্দ্রাণী। উল্টে ইন্দ্রাণীর বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি।
গত সপ্তাহে শিনা বোরা হত্যায় মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী দাবি করেন, তার স্বামী পিটার মুখার্জী লোভ ও অসৎ উদ্দেশ্যে শিনা বোরাকে অপহরণ করেছেন। এই ঘটনায় তার গাড়ির চালক শ্যাম রাইও অভিযুক্ত বলে দাবি করেন ইন্দ্রাণী। এই দুজনে মিলেই শিনাকে খুন করে প্রমাণ নষ্ট করেছেন বলে অভিযোগ করেন ইন্দ্রাণী।
যা সরাসরি খারিজ করেছেন পিটার। আদালতে জানিয়েছেন, মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখার্জী মনগড়া কথা বলে মিথ্যা অভিযোগ করছেন। তাকে ফাঁসানোর চেষ্টা করছেন।
প্রসঙ্গত, ২০১২ সালের ২৪ এপ্রিল শিনা বোরা খুন হন। এই ঘটনায় ২০১৫ সালের অগাস্ট মাসে ইন্দ্রাণী মুখার্জী, তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না, প্রাক্তন গাড়ির চালক শ্যাম রাইকে গ্রেফতার করা হয়। সেই বছরের নভেম্বরে গ্রেফতার করা হয় পিটার মুখার্জীকে।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications