Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3: চাঁদের অন্ধকার দিক কেমন? নামার আগেই ছবি পাঠাল চন্দ্রযান

Chandrayaan 3: হাতে আরও মাত্র কয়েক ঘন্টা। একেবারে ইতিহাসের মুখোমুখি ভারত। কাউন্টডাউন শুরু। বুধবার বিকেলেই চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রায়ন তিন। আর তার আগে চাঁদের অন্ধকারের দিকে ছবি পাঠাল এই যান। আর সেই ছবি প্রকাশ করল ইসরো।

আর সেই ছবি সামনে আসার পরেই একেবারে উচ্ছ্বসিত গবেষক থেকে সাধারণ মানুষ। কিন্তু কেমন দেখতে সেই চাঁদের অন্ধকার দিক। ইতিমধ্যে রাশিয়ার চন্দ্র অভিযান ব্যর্থ হয়েছে। ফলে ভারতের চন্দ্র অভিযানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। কমে এসেছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের গতি।

Chandrayaan 3: চাঁদের অন্ধকার দি কেমন?

যা খবর তাতে আগামী বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিত ছোঁবে Chandrayaan 3। গবেষকরা বলছেন, সঠিক ভাবে মসৃণ জায়গাতে নামাটাই চ্যালেঞ্জ। এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। একটা ভুল বিপদ ডেকে আনতে পারে। ফলে এই মুহূর্তে নিরাপদ অবতরণের জায়গাই খুঁজছে ভারতের এই মহাকাশ যান। এমনটাই বলছেন গবেষকরা।

আর এর মধ্যে সামনে এল চাঁদের অন্ধকারের দিকে ছবি। ইসরোর টুইটারে সেই ছবিগুলি পোস্ট করা হয়েছে। আর তা পোস্ট করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা লিখছে, বিক্রমের মধ্যে থাকা Hazard Detection and Avoidance Camera এর মাধ্যমে চাঁদের অন্ধকারের দিকে ছবিগুলি তোলা হয়েছে। নিরাপদ জায়গা অবতরণের জন্যে জায়গা খুঁজতেই এই ক্যমারাগুলি সাহায্য করছে বলেও ইসরোর তরফে টুইটে দাবি করা হয়েছে।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, বিক্রমের নামার জায়গায় একটা ছোট নুড়িও সমস্যায় ফেলতে পারে। ল্যান্ডারের পায়ের নীচে ছোট পাথর পড়লেও সমস্যা আসতে পারে। শুধুই দুগগা দুগগা করে নামার অপেক্ষা।

তবে বিক্রমের অবতরণের জন্য নির্দিষ্ট জায়গা নির্বাচন করা হয়েছে। আগে থেকেই ইসরোর এলাকাকে নির্দিষ্ট করে রেখেছিলেন ইসরোর বিজ্ঞানীর। এবারে প্রায় ৮ কিলোমিটারের বেশি এলাকাকে বাছাই করা আছে। তার মধ্যেই বিক্রম নামবে। কিন্তু এবার সঠিক জায়গাকে নির্ধারণ করার সময় এসেছে।

আর সেই কাজই ক্যামেরার মাধ্যমে করা হচ্ছে বলে জানা গিয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ। বিক্রম যে ছবি পাঠিয়েছে, ইসরো সেই ছবি প্রকাশ করেছে। ইসরোর টুইটার হ্যান্ডেলে চারটি ছবি প্রকাশিত হয়েছে। সেখানে যত দূর চোখ যায় খালি ছোটবড় গহ্বর। একেবারে সাদা কালো সেই ছবি।

আর এবরো খেবড়ো মাটির মসৃণ দিকটা বেছেই সেখানে নামতে হবে বিক্রমকে। গোটা দেশ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে প্রার্থনায় শামিল। প্রহর গুনছেন বিজ্ঞানীরাও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+