নেতাজিকে যোগ্য সম্মান দিতে দ্বীপের নামবদল! শাহকে ‘আদর্শ’ মানার বার্তা চন্দ্র বসুর
নেতাজিকে যোগ্য সম্মান দিতে দ্বীপের নামবদল! শাহকে ‘আদর্শ’ মানার বার্তা চন্দ্র বসুর
দেশের স্বাধীনতার জন্য নেতাজির লড়াই ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকলেও, তাঁকে যোগ্য সম্মান দেওয়া হয়নি। কেন্দ্রের বিজেপি সরকার তাঁকে সম্মান দেবে। বিজেপি ক্ষমতায় আসার সাত বছর পর ফের সেই নেতাজিকে সম্মান প্রদর্শনের বাণী শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেতাজির নামে একটি দ্বীপের নামকরণ কররা কথা ঘোষণা করলেন তিনি।

বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজিকে নিয়ে তৎপপরতা দেখিয়েছিলেন। তখন সেটা নির্বাচনী আশ্বাস বলেই মনে হয়েছিল। তবে বিধানসভা ভোটের পরও নেতাজিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের ভাবনাকে আর অন্তত গিমিক বলা যাবে না। তবে বাংলার প্রতি যে বিজেপির লক্ষ্য রয়েছে, তা এই ঘোষণায় মনে করা যেতে পারে।
অমিত শাহ এদিন বলেন, আমি সকলের কাছে অনুরোধ করব, একবার অন্তত আন্দামান নিকোবরে বেড়াতে আসুন। এই বছর আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী পালন করছি। এবং আজাদির অমডত মহোৎসব পালন হচ্ছে। আমরা যখন নেতাজির জীবনের দিকে তাকাই তখন মনে হয় তাঁর সঙ্গে অন্যায় হয়েছে।
অমিত শাহ বলেন, নেতাজি ইতিহাসে যে স্থান পাওয়ার যোগ্য, তাঁকে সেই স্থান দেওয়া হয়নি। এটাই আসল সময় স্বাধীনতা সংগ্রামীদের সঠিক স্থান দেওয়ার। আমরা সেই কাজ করতে শুরু করেছি। যাঁরা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন সমর্পণ করেছেন তাঁরা ইতিহাসে জায়গা পাবেন। সেই উদ্দেশ্যেই আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রস দ্বীপটির নাম নেতাজির নামে করছি।
অমিত শাহের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে নেতাজির প্রপৌত্র চন্দ্রকুমার বসু বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ঠিকই বলেছেন। কিন্তু নেতাজিকে যদি সম্মনান দিতে হয়, তবে নেতাজির আদর্শ সবার আগে মানতে হবে। তিনি সব ধর্মের মানুষকে এক করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। সেটাই মূল বিষয়। শুধু কোনও একটি দ্বীপের নাম বদলে নেতাজির নামে করলেই তাঁকে সম্মান দেওয়া যাবে না। আর মাল্যদান বা জন্মবার্ষিকী পালন করলেই তাঁকে সম্মান দেওয়া সম্ভব নয়। সম্মান দিতে হবে তাঁর আদর্শকে। তবে সম্মানিত হবেন নেতাজি।
চন্দ্র বসু বলেন, নেতাজির আজাদ হিন্দ ফৌজে, একজন হিন্দু, মুসলিম বা শিখ ছিলেন না। ছিলেন ভারতীয়। বিষয়টি আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক। এই ধারা বজায় রাখতে না পারলে পুরো দেশ টুকরো টুকরে হয়ে যাবে। ভারতের সংহতি ফিরিয়ে আনতে হবে নেতাজির আদর্শকে পাথেয় করে। আর তা সম্ভভ সর্বধর্ম সমন্বয়ে ভারতীয় হয়ে উঠলেই।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
যান্ত্রিক গোলযোগে নামতেই পারল না কপ্টার, অসমে বাতিল হল অমিত শাহের জনসভা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications