Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Census: কবে থেকে ভারতে শুরু হচ্ছে জনগণনার কাজ? রইল সবথেকে বড় আপডেট

Centre to Begin Census: অবশেষে শুরু হতে চলেছে জনগণনা। আগামী বছর অর্থাৎ ২০২৫ সাল থেকেই শুরু হচ্ছে সমীক্ষার কাজ। দীর্ঘ বছর ধরে বিভিন্ন জটিলতায় আটকে ছিল জনগণনার কাজ। কিন্তু সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে শুরু হবে সমীক্ষা। এমনটাই সুত্রের খবর। ২০২৬ সালের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আর তা হলেই লোকসভার আসনের পুনর্বিন্যাস করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বলে রাখা প্রয়োজন, নরেন্দ্র মোদী সরকার জনগণনা অর্থাৎ আদমশুমারির প্রক্রিয়া শুরু করবে। আর তা চলতি মাস সেপ্টেম্বর কিংবা উৎসব মিটলেই শুরু হতে পারে বলে জোর জল্পনা তৈরি হয় (Centre to begin census) ।

Centre to begin census

যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন,খুব শীঘ্রই এই বিষয়ে (Population Census) ঘোষণা করা হবে। কিন্তু তা কবে সে বিষয়ে নির্দিষ্ট ভাবে কিছু জানানো হয়নি। তবে সরকারি একটি সূত্রের দাবি, আগামী বছর ২০২৫ সালের প্রথম সময় থেকেই আদমশুমারি কিংবা জনগণনার কাজ ভারতে শুরু হবে।

আর সেই কাজ শেষ হওয়ার পরেই লোকসভার আসন বিন্যাসের কাজ শুরু হবে। আর তা ২০২৮ সালের মধ্যে শেষ করার টার্গেট বলে সর্ব ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রত্যেক ১০ বছর অন্তর এনপিআর অর্থাৎ ভারতীয় জনসংখ্যা রেজিস্টার করা হয়। কিন্তু ঠিক কত জন মানুষ দেশে বসবাস করছেন সেই সংক্রান্ত বিস্তারিত জানা যায়। । শেষবার হয় ২০১১ সালে। এরপর আর হয়নি।

যদিও ২০২১ সালে জনগননার (Population Census) কথা শুরু হলেও তা আর কার্যকর হয়নি। ভয়ঙ্কর করোনার কারণে গোটা দেশে লকডাউন চালু হয়ে যায়। একাধিক বিধি নিষেধ পরবর্তীকালে আরোপ হয়। এই অবস্থায় আর জনগণনা করা সম্ভব হয়নি মোদী সরকারের কাছে। এরপর যদিও ২০২৩ সালে এই বিষয়ে আলোচনা শুরু হলেও কার্যকর হয়নি। অবশেষে জনগণনার পথে হাঁটতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।

যা খবর, এবার গোটা প্রক্রিয়া হবে ডিজিটাল পদ্ধতির মাধ্যমে। এজন্য নির্দিষ্ট ফর্ম দেওয়া হয়েছে। তৈরি হয়েছে বিশেষ অ্যাপও। প্রকাশিত খবর অনুযায়ী, খুব শীঘ্রই এই বিষয়ে নির্দেশিকা স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে প্রকাশ করা হবে। প্রকাশিত খবর, সাধারণ, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি সংক্রান্ত আসন বন্টনের কাজ করা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+