লোকসভা ভোটে হাজার হাজার কোটি টাকা খরচ, বহরে সকলকে পিছনে ফেলল বিজেপি, জানুন বিস্তারিত
এবারের সাধারণ নির্বাচনে বিজেপি খরচ করেছে প্রায় ২৭০০০ কোটি টাকা। এমনটাই দাবি করেছে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ।
এবারের সাধারণ নির্বাচনে বিজেপি একাই খরচ করেছে প্রায় ২৭০০০ কোটি টাকা। এবং সমস্ত রাজনৈতিক দলকে পিছনে ফেলে দিয়েছে। এমনটাই দাবি করেছে সেন্টার ফর মিডিয়া স্টাডিজ। এসম্পর্কিত একটি রিপোর্টও প্রকাশিত হয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে। প্রসঙ্গত এবারের নির্বাচন ছিল অন্যতম ব্যয়বহুল সাধারণ নির্বাচন। গড়ে লোকসভা পিছু খরচের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০০ কোটি টাকার মতো।

ভোটে মোট খরচ ৬০ হাজার কোটি
রিপোর্টে আরও বলা হয়েছে, এই খরচ হল মোট খরচের ৪৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, ২০১৯-এর লোকসভা নির্বাচনে সব মিলিয়ে খরচের পরিমাণ প্রায় ৬০ হাজার কোটি টাকা।

বেড়েছে বিজেপির খরচ
রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী, ১৯৯৮ সালের নির্বাচনে বিজেপির খরচের পরিমাণ ছিল মোট খরচের ২০ শতাংশ। আর এবারের নির্বাচনে তা বেড়ে হয়েছে মোট খরচের ৪৫ শতাংশ। ৯ হাজার কোটি থেকে যা বেড়ে হয়েছে ২৭ হাজার কোটি টাকা।

কমেছে কংগ্রেসের খরচ
রিপোর্টে প্রকাশিত খবর অনুযায়ী ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেসের খরচের পরিমাণ ছিল মোট খরচের ৪০ শতাংশ। যা ২০১৯ সালে কমে হয়েছে ১৫ থেকে ২০ শতাংশের মতো।

বিজ্ঞাপনে খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি টাকা
রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা ভোটারদের দেওয়া হয়েছে সরাসরি। পাশাপাশি বিজ্ঞাপনের জন্য খরচ হয়েছে ২০ থেকে ২৫ হাজার কোটি
টাকার মতো। পরিবহণ বাবদ খরচ হয়েছে ৫ থেকে ৬ হাজার টাকার মতো। আনুষ্ঠানিক ব্যয় হিসেবে দেখানো হয়েছে ১০ থেকে ১২ হাজার কোটি টাকা। বিভিন্ন খরচের খাতে দেখানো হয়েছে ৩ থেকে ৬ হাজার কোটির মতো।
সিএমএস চেয়ারম্যান এন ভাস্করারাও জানিয়েছেন, এই খরচের বহরে তাঁরা ভীত। গণতন্ত্রকে শক্তিশালী করতে পদক্ষেপ নেওয়ার ডাক দিয়েছেন তিনি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভোটের আগে তালিকা সংশোধনে তৎপরতা, সপ্তম অতিরিক্ত তালিকা প্রকাশ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
ভোটার তালিকা ইস্যুতে মালদহে বিচারক ঘেরাও এর ঘটনায় রিপোর্ট তলব কমিশনের -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ?











Click it and Unblock the Notifications