Big Breaking News: লোকসভার আগেই বড় পদক্ষেপ! রাত ১০ টার মধ্যেই লাগু হবে CAA বিজ্ঞপ্তি: সূত্র
Big Breaking News: লোকসভা ভোটের আগেই সিএএ অর্থাৎ নাগরিকত্ব আইন কার্যকর হয়ে যাবে। এমনটাই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের মুখেও সেই কথা শোনা গেছিল। অবশেষে কার্যকর হতে চলেছে নাগরিকত্ব আইন। আজ সোমবার রাত ১০ টার মধ্যেই CAA সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে বলে জানা গিয়েছে।
এমনটাই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। বিজ্ঞপ্তি জারির পরেই সিএএ (CAA) আইন কার্যকর হয়ে যাবে বলে জানা গিয়েছে। তবে নাগরিকত্বের জন্য আবেদন মঙ্গলবার থেকেই আবেদন করা যাবে বলে খবর।

কীভাবে সেই আবেদন করা যাবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে লেখা থাকবে বলেও জানা গিয়েছে। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়ে ঘোষণা করা হতে পারেন বলে খবর। এজন্য একটি ভিডিও বার্তাও প্রধানমন্ত্রী দিতে পারেন বলে জানা গিয়েছে। দীর্ঘ পাঁচ বছর ধরে কার্যত এই আইন (CAA) বিভিন্ন জটিলতায় ঝুলে ছিল এই আইন।
Union Home Ministry is likely to notify Citizenship Amendment Act (CAA) rules by today: Sources pic.twitter.com/Mhv1mQuwg1
— ANI (@ANI) March 11, 2024
অবশেষে তা কার্যকর হতে চলেছে। আগামী সপ্তাহেই সম্ভবত লোকসভা ভোটের দিন ঘোষণা হতে পারে। জোর প্রস্তুতি চলছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। আর এর মধেই সিএএ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।
বলে রাখা প্রয়োজন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান, তা হলে তা দেবে ভারত। যদিও বাংলায় সিএএ কার্যকর করা হবে না বলে ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে লাগাতার আন্দলনে পথে হাঁটার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন তিনি।
যদিও গোটা দেশজুড়ে সিএস কার্যকর করা হলে বাংলাতেও তা কার্যকর হবে। মুখ্যমন্ত্রী তা আটকাতে পারবে না বলেই হুঁশিয়ারি বঙ্গ বিজেপি নেতৃত্বের।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications