Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডিজিটাল মিডিয়া নিয়ে শীঘ্রই আইন আনছে সরকার, জানাল কেন্দ্র

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বললেন যে সরকার শীঘ্রই ডিজিটাল মিডিয়া নিয়ে আইন আনতে চলেছে। ডিজিটাল মাধ্যমে নিয়ন্ত্রণ আনতেই এই আইন আনা হচ্ছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেছেন যে, একসময় খবরের মাধ্যম শুধুমাত্র একটা ছিল, এখন সময় বদলে গিয়েছে। এখন সংবাদ মাধ্যম আর একটা নেই। প্রিন্ট মিডিয়াম ছাড়াও ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল মিডিয়া আছে।

কী বলেন অনুরাগ ঠাকুর?

কী বলেন অনুরাগ ঠাকুর?


ঠাকুর আরও বলেছেন যে, ডিজিটাল মিডিয়া এখন ছোট ছোট গ্রামে পৌঁছে গিয়ে খবর জোগাড় করে আনে। সেখান থেকে সেই খবর জাতীয় স্তরে পৌঁছে যাচ্ছে। তার মতে বেশিরভাগ প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মাধ্যমকেই সরকার স্ব নিয়ন্ত্রন করেই রেখেছে।

তিনি বলেন যে, "ডিজিটাল মিডিয়া যেমন সুযোগ তৈরি করে তেমন আবার এর অনেক সমস্যাও রয়েছে। এই দুইয়ের মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। সেটা করবার জন্যই সরকার ভাবছে যে এর জন্য কিছু করা প্রয়োজন। আমি বলব যে পরিবর্তন হবে তাকে আইনের আয়তায় আনতে হবে। আর এটা করে আমরা আপনার কাজ শক্ত নয় বরং অনেকটাই সহজ এবং সাধারণ কপ্রে দেব। আমরা এই বিষয় নিয়ে বিল তৈরির জন্য কাজ করছি"।

মন্ত্রী নিশ্চিত করেছেন

মন্ত্রী নিশ্চিত করেছেন


তথ্য ও সম্প্রচার মন্ত্রী এও নিশ্চিত করেছেন যে, সরকার একটি নতুন আইন প্রনয়ন করবে ১৮৬৭ প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ বুকস অ্যাক্টের বদলে। এর ফলে কোনও সংবাদপত্রের এবার থেকে রেজিস্ট্রেশন পেতে অনেক সুবিধা হবে। এখন পর্যন্ত যেন পুরনো আইন আছে তাতে একটি সংবাদপত্রের রেজিস্ট্রেশন পেতে গেলে চার মাস সময় লেগে যায়। নতুন আইন আনলে তা হয়ে যাবে অনলাইনের মাধ্যমে। সেটা হহ্যে গেলে এক সপ্তাহেত বেশি আর ওই রেজিস্ট্রেশন পেতে সময় লাগবে না।

সংবাদপত্রের দায়িত্ব

সংবাদপত্রের দায়িত্ব

তিনি এটাও বলেছেন যে, সংবাদপত্রের দায়িত্ব হল একদম সঠিক খবরটা বের করে আনা। মানুষের সামনে সেটা তুলে ধরাই হল এর কাজ। ঠিক সময়টাও খুব গুরুত্বপূর্ণ ব্যপার। তিনি এর পাশাপাশি এও বলেছেন যে, জনস্বার্থে সরকার যে সব স্কিম এবং পলিসি সরকার তৈরি করছে সেটা মানুষের কাছে দ্রুত পৌঁছানোর দরকার আছে।

সংবাদ মাধ্যমকে অনুরোধ

সংবাদ মাধ্যমকে অনুরোধ

তিনি সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছেন যে দায়িত্ব নিয়ে কাজ করুন। ভয় এবং বিভ্রান্তির জায়গা দয়া করে তৈরি করবেন না। অনুষ্ঠানে এসে মন্ত্রী সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে কেন্দ্র তাদের যে স্বার্থ রয়েছে তা রক্ষায় সব সময় কাজ করবে। যারা করোনায় মারা গিয়েছেন সেই সাংবাদিকদের পরিবারাকে সাহায্য করা হয়েছে আর্থিক ভাবে। এমনটাই বলেন মন্ত্রী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+