ছাত্র ছাত্রীরাই চাইছেন পরীক্ষা দিতে, JEE-NEET নিয়ে পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
ছাত্র ছাত্রীরাই চাইছেন পরীক্ষা দিতে, JEE-NEET নিয়ে পাল্টা দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
JEE-NEET পরীক্ষা নিয়ে যখন বিতর্ক তুঙ্গে ঠিক তখনই শিক্ষামন্ত্রী পাল্টা দাবি করে বলেছেন ছাত্রছাত্রীরাই ছাইছে পরীক্ষা দিতে। কাজেই পরীক্ষা বাতিলের প্রশ্নই ওঠে না। ৮০ শতাংশ পরীক্ষার্থী তাঁদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। অন্যদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সিও পরীক্ষা নির্দিষ্ট সময়ে করার কথা বলেছে।

পরীক্ষা বাতিলের দাবি
করোনা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এমনই দাবি করে JEE-NEET পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ। অবিজেপি রাজ্যগুলি এই নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরীক্ষা বাতিের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছেন।

জোট বাঁধছে বিরোধীরা
এদিকে JEE-NEET পরীক্ষা নিয়ে জোট বাঁধতে শুরু করেছে বিরোধীরা। এই নিয়ে গতকাল একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী একযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন। এই নিয়ে আজ অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন সোনিয়া গান্ধী।

পরীক্ষায় অনড় এনটিএ
এদিকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কিন্তু পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে অনড় মনোভাব জানিয়েছেন। সংস্থার তরফে জানানো হয়েছে সেপ্টেম্বরে নির্ধারিত দিনেই পরীক্ষা নেওয়া হবে। দিনের কোনও বদল হবে না। সেপ্টেম্বরের ১-৬ তারিখের মধ্যে জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা হওয়ার কথা। ১৩ সেপ্টেম্বর NEET পরীক্ষার দিন নির্ধারিত হয়েছে।

ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চান
এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দেশের পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে চান। সেকারণেই ৮০ শতাংশ পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন। সেকারণেই পরীক্ষা নির্ধারিত দিনে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications