সিদ্ধান্তে ইউটার্ন, স্কুলে ব্যবসায়িক কাজকর্ম চলতে পারে, জানাল সিবিএসই
সিদ্ধান্ত বদলে একেবারে ইউ টার্ন সিবিএসই-র। তাদের অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলি ছোট দোকানের মাধ্যমে এবার থেকে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় স্টেশনারি এবং অন্য বস্তু বিক্রি করতে পারবে।
সিদ্ধান্ত বদলে একেবারে ইউ টার্ন সিবিএসই-র। তাদের অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলি ছোট দোকানের মাধ্যমে এবার থেকে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় স্টেশনারি এবং অন্য বস্তু বিক্রি করতে পারবে। এমনই নির্দেশিকা অনুমোদনপ্রাপ্ত স্কুলগুলির প্রধানের কাছে পাঠানো হয়েছে সিবিএসএ-র তরফে। এনসিইআরটির বই-ও এই দোকানের মাধ্যমে সহজ লভ্য হবে বলে জানানো হয়েছে।

এই বছরের এপ্রিলেরই সিবিএসই বোর্ড জানিয়েছিল স্কুলের মধ্যে কোনও ধরনের ব্যবসায়িক কাজকর্ম চলবে না। বই, স্টেশনারি, স্কুলের পোশাক কিংবা স্কুল ব্যাগও বিক্রি করা যাবে না স্কুল থেকে।
২৫ অগাস্ট, ২০১৭-এ জারি করা সিবিএসই-র নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সিবিএসই পরিচালিত স্কুলগুলিতে এনসিইআরটির বই ছাত্রছাত্রীদের কাছে সহজলোভ্য করতে চায়। স্কুলগুলির ওয়েবসাইটের মাধ্যমে তাদের প্রয়োজনীয় বই কিনতে পারবে। ২০১৮-১৯ বছরের জন্য এনসিইআরটির পোর্টালে গিয়ে তাদের সম্ভাব্য চাহিদা নথিভুক্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের প্রয়োজন মেটাতে ছোট দোকান খোলারও পরামর্শ দিয়েছে।

১৯ এপ্রিল, ২০১৭-তে সিবিএসই বোর্ড জানিয়েছিল, অভিভাবকদের কাছ থেকে অভিযোগ আসায় স্কুল প্রেমিসেসের ভিতরে বই কিংবা ইউনিফর্ম বিক্রির মতো ব্যবসায়িক কাজকর্মে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে এই নির্দেশ মেনে চলার জন্য কড়া নির্দেশও জারি করা হয়েছিল।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications