সিবিআই-এর হাতে গ্রেফতার দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া! নোংরা রাজনীতি, বললেন আপ সুপ্রিমো কেজরিওয়াল
দিল্লির আফগারি নীতি মামলায় গ্রেফতার সেখানকার উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সত্যেন্দ্র জৈনের পরে তিনিই দ্বিতীয় ব্যক্তি যাঁকে গ্রেফতার করা হল।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল সিবিআই। আপ সরকারের আফগারি নীতির মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এদিন সকাল থেকে তাঁকে নয়ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।

সিবিআই অফিসে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেফতার
রবিবার মণীশ সিসোদিয়াকে আগে থেকেই দিল্লির সিবিআই অফিসে তলব করা হয়েছিল। সেই মতো তিনি সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সিবিআই অফিসে যান। সেখানে তাঁকে নয়ঘন্টার ওপরে জেরা করা হয়। তারপরেই আসে গ্রেফতারের খবর। সত্যেন্দ্র জৈনের পরে তিনিই হলেন দ্বিতীয় মন্ত্রী যাঁকে গ্রেফতার করা হল। তবে এদিনের গ্রেফতার ঘটনা মণীশ সিসোসিয়া কিংবা তাঁর দল আম আদমি পার্টির কাছে খুব একটা অপ্রত্যাশিত ছিল না।
এদিন আইনশৃঙ্খলা রক্ষার জন্য দিল্লিতে একাধিক জায়গায় চের পয়েন্ট তৈরি করা হয়েছিল। সিসোদিয়ার বাড়ি এবং সিবিআই অফিসের বাইরের ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে সিসোদিয়া তদন্তে সহযোগিতা করছেন না।

আপের নিশানায় বিজেপি
এদিন মণীশ সিসোদিয়াকে গ্রেফতারের ঘটনায় আপের তরফে বিজেপিকে নিশানা করা হয়েছে। তারা বলছে বিজেপি মণীশ সিসোদিয়াকে দুর্নীতিগ্রস্ত বললেও, তাঁর বাড়ি কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিছুই পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগও প্রমাণ করা যায়নি। তাঁর গ্রেফতারের মধ্যে দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জনপ্রিয়তাকে আক্রমণ করা হয়েছে বলেও মন্তব্য করা হয়েছে আপের তরফে।

মণীশ নির্দোষ, দাবি কেজরিওয়ালের
এদিন এই গ্রেফতারির ঘটনার পরেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো বলেন, মণীশ সিসোদিয়া নির্দোষ। তিনি দাবি করেছেন মণীশ সিসোদিয়াকে গ্রেফতারে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ সবকিছুই বুঝতে পারছে এবং এর জবাব তাঁরা দেবেন বলেও মনে করেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, এই ঘটনায় তাদের মনোবল যেমন বাড়বে, ঠিক তেমনই আন্দোলনও জোরদার হবে।
অভিযোগ ওঠার পর থেকেই মণীশ সিসোদিয়া দাবি করে আসছেন, তাঁর বিরুদ্ধে করা মামলাটি ভুয়ো। সাত থেকে আটমাস জেল খাটার জন্য তৈরি বলেও জানিয়েছিলেন তিনি।

যতকাণ্ড আফগারি নীতি নিয়ে
তবে যত কাণ্ড দিল্লির আফগারি নীতি নিয়ে। মণীশ সিসোদিয়া এবং অন্যদের বিরুদ্ধে রাজধানী দিল্লির আফগারি নীতি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই-এর অভিযোগ মদ কোম্পানিগুলি এই নীতি তৈরির সঙ্গে জড়িয়ে ছিল। নীতি তৈরিতে ১০০ কোটি টাকার ঘুষেরও অভিযোগ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুধু সিবিআই নয়, ইডিও দিল্লির আফগারি নীতি নিয়ে তদন্ত চালাচ্ছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications