Cash For Query: লোকসভায় বিপুল ভোটে জিতে আসব, এথিক্স কমিটিকে জবাব মহুয়ার
Cash For Query-কাণ্ডে চাপ বাড়ছে মহুয়া মৈত্রের (Mahua Moitra)। খারিজ হতে পারে সাংসদ পদ। ইতিমধ্যে তৃণমূল সাংসদকে বহিস্কারের প্রস্তাবকে সিলমোহর দিয়েছে এথিক্স কমিটি। ভোটাভুটির পর সুপারিশকে মান্যতা দিয়েছে কমিটি। কিন্তু তাতে কিছুই যায় আসে না মহুয়া মৈত্রের। বরং আগামী লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে ফিরে আসবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
এমনকি এথিক্স কমিটিকে ক্যাঙ্গারু কোর্ট বলেও কটাক্ষ করেছেন মহুয়া (Mahua Moitra)। পুরো বিষয়টি সাজানো এবং এতে কোনও ভাবেই তিনি অবাক হননি বলেও জানিয়েছেন। অন্যদিকে তৃণমূলের তরফেও পুরো বিষয়টিকে অনৈতিক এবং বেআইনি বলে ব্যাখ্যা করা হয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, বিজেপি ভোটে হারাতে পারে না।

আর তাই পিছনের দরজা দিয়ে এই সব কাজ করছে। এথিক্স কমিটি কেন বিজেপি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরী করে। তবে মহুয়া একাই এই লড়াই লড়ছেন। বিজেপির মুখোশ খুলে দিচ্ছেন। আর সেই কারণে এমন ভাবে হেনস্থা করা হচ্ছে বলে দাবি কুণাল ঘোষের। তবে সাংসদ পদ খারিজ হলে তীব্র বিরোধীতা হবে বলে জানিয়েছেন তিনি।
Cash For Query-কাণ্ডে ইতিমধ্যে কৃষ্ণনগরের উত্তরের সাংসদের (Mahua Moitra) পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রমাণ ছাড়াই কীভাবে একজন সাংসদের পদ খারিজ করা হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আদানি কাণ্ড নিয়ে মুখ খোলার জন্যেই টার্গেট এবং প্রতিহিংসা করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। যদিও দেশের নিরাপত্তা নিয়ে সরব বঙ্গ বিজেপি নেতারা। ইতিমধ্যে মহুয়া মৈত্রকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে এই প্রসঙ্গে শমীক ভট্টাচার্য জানিয়েছেন, এর সঙ্গে দেশের নিরাপত্তা এবং সুরক্ষা জড়িয়ে আছে। তবে এথিক্স কমিটি বিজেপির নয়, সাংসদদের একটা কমিটি। আর সেই কমিটির সম্মানও মহুয়া মৈত্র রাখতে পারছেন না বলে কটাক্ষ বিজেপি নেতার। তবে এসব কিছুকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ।
তিনি জানিয়েছেন, সম্পূর্ণটাই ক্যাঙ্গারু কোর্টের পূর্ব নির্ধারিত। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। গণতন্ত্রের অপমৃত্যু ঘটছে বলেও কটাক্ষ মহুয়া মৈত্রের। তবে আদালতের দারস্থ হবে কিনা এই প্রসঙ্গে সাংসদ জানিয়েছেন, সামনেই শীতকালীন অধিবেশন। আর সেই সময় কি ব্যবস্থা নেওয়া হয় সেদিকে নজর থাকবে। পদ খারিজ করা হলে যাবতীয় সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তৃণমূল নেত্রী (Mahua Moitra)।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications