হঠাৎ আইআরসিটিসির ই-টিকিট বাতিল! কোন শ্রেণিতে কত চার্জ কাটবে, জেনে নিন একনজরে
বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছেন, অনেক সময়ই তা বাতিল করতে হয়। বিশেষ করে উৎসবের সময় কিংবা ছুটির সময়। অনেক সময় ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হয়।
বেড়াতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটেছেন, অনেক সময়ই তা বাতিল করতে হয়। বিশেষ করে উৎসবের সময় কিংবা ছুটির সময়। অনেক সময় ভ্রমণের পরিকল্পনা পরিবর্তিত হয়। আবার টিকিট ওয়েটিং লিস্টে চলে গেলেও পরিকল্পনার পরিবর্তন করতে হয়। এই পরিস্থিতিতে আইআরসিটিসি চার্ট তৈরি হওয়ার আগে পর্যন্ত টিকিট বাতিলের সুযোগ দিচ্ছে। আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে ই-টিকিট বাতিল করা সম্ভব। বিভিন্ন শ্রেণিতে বিভিন্ন রকমের ক্যান্সেলেশন চার্জ দিয়ে এই কাজ করা যেতে পারে।

টিকিট বাতিলের চার্জ প্রত্যেক যাত্রীর ওপর
আইআরসিটির দেওয়া তথ্য অনুযায়ী, টিকিট বাতিলের চার্জ প্রত্যেক যাত্রীর ওপর থেকেই নেওয়া হয়। তবে কনফার্মড তৎকাল ট্রেন টিকিটের ক্ষেত্রে কোন টাকা ফেরত হয় না। এছাড়াও আইআরসিটিসি আরএসি ই-টিকিটের ক্ষেত্রে টিকিট বাতিল না হলে কোনও টাকা ফেরত দেয় না।

আইআরসিটিসি-র টিকিট বাতিলের চার্জ(১২ থেকে ৪৮ ঘন্টা)
ট্রেন ছাড়ার ১২ থেকে ৪৮ ঘন্টা আগে পর্যন্ত আইআরসিটিসির ওয়েবসাইটের মাধ্যমে কাটা কনফার্মড টিকিট বাতিল করলে ২৫ শতাংশ পর্যন্ত টিকিট ভাড়া কেটে নেয়। প্রত্যেক শ্রেণির ক্ষেত্রেই এই নীতি প্রযোজ্য।

আইআরসিটিসি-র টিকিট বাতিলের চার্জ(৪ থেকে ১২ ঘন্টা)
কনফার্মড টিকিট বাতিল ট্রেন ছাড়ার আগের ৪ ঘন্টা থেকে ১২ ঘন্টার মধ্যে হলে নির্দিষ্ট টিকিট ভাড়ার ৫০ শতাংশ পর্যন্ত কেটে নেওয়া হয়।

আইআরসিটিসি-র টিকিট বাতিলের চার্জ( ৪৮ ঘন্টার বেশি সময় আগে)
আইআরসিটিসির শেষ দেওয়া গাইড লাইন অনুযায়ী, ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টার বেশি আগে টিকিট বাতিলে, এসি ফাস্টক্লাস/এগজিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে টিকিট পিছু ২৪০ টাকা, এটি টু টিয়ার/ফাস্ট ক্লাসের ক্ষেত্রে ২০০ টাকা, এসি থ্রি টিয়ার/এসি চেয়ারকার/ এসসি থ্রি ইকনোমির ক্ষেত্রে যাত্রী পিছু ১৮০ টাকা, স্লিপারের ক্ষেত্রে ১২০ টাকা এবং সেকেন্ড ক্লাসের ক্ষেত্রে ৬০ টাকা ক্যানসেলেশন চার্জ নেওয়া হয়।

রিজার্ভেশন চার্ট তৈরি হওয়ার পর টিকিট বাতিল
আইআরসিটিসির ইটিকিটের ক্ষেত্রে চার্ট তৈরি হয়ে গেলে টিকিট বাতিলের কোনও অনুমতি দেওয়া হয় না।
-
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা -
'সুপ্রিম কোর্টে গিয়েছেন যখন…'! জ্ঞানেশের মন্তব্যে ক্ষোভ, পাল্টা জবাব দিলেন চন্দ্রিমা, কী বললেন? -
রাষ্ট্রপতির সফরে প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ, কেন্দ্রের কাছে বিস্তারিত নথি-সহ রিপোর্ট দিল রাজ্য -
'ভুল করলে কাউকে ছাড়া হবে না'! প্রশাসনিক বৈঠকে ডিজি বিনীত গোয়েল-সহ আধিকারিকদের সতর্ক করলেন জ্ঞানেশ -
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
পশ্চিম এশিয়ার সংঘাতের প্রভাব, বিকল্প উৎসে তেল খুঁজতে সক্রিয় ভারত -
বিহারে ব্যর্থতার পর বাংলায় নজর তেজপ্রতাপের, বিধানসভা ভোটে লড়াইয়ের ঘোষণা -
মানবিকতার নজির শ্রীলঙ্কার, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের এক মাসের বিনামূল্যে ভিসা -
গ্যাস সংকটে তৎপর সরকার! পরিস্থিতি সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের, দেশজুড়ে জারি 'জরুরি' আইন -
ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিতেই চাঙ্গা শেয়ারবাজার! সেনসেক্সে বড় উত্থান, কমে গেল তেলের দাম -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
'আমাকে বলছেন ডোন্ট শাউট'! জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর কী বললেন তৃণমূলের চন্দ্রিমা ভট্টাচার্য?












Click it and Unblock the Notifications