Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Waqf Bill: ওয়াকফ সংশোধনী বিলে অনুমোদন মোদীর মন্ত্রিসভার, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই সংসদে পেশের সম্ভাবনা

Waqf Bill: ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) মন্ত্রিসভায় শেষ বৈঠকে সিলমোহর দেওয়া হল সংশোধিত ওয়াকফ বিলে। যৌথ সংসদীয় কমিটির প্রস্তাবিত একাধিক সংশোধনের পর সেই বিলে অনুমোদন মোদীর মন্ত্রিসভার। সূত্রের খবর, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে সংসদে সংশোধিত বিল পাসের জন্য পেশ করতে পারে কেন্দ্রীয় সরকার।

জানা গিয়েছে, বিরোধীদের প্রস্তাবিত সংশোধনী রাখা হয়নি পরিবর্তিত বিলে। বরং বিজেপি ও এনডিএ জোটের সাংসদদের প্রস্তাব রাখা হয়ে সংশোধনী বিলে। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ১৯৯৫ সালের ওয়াকফ আইনে বদল আনাই নতুন সংশোধনী বিলের লক্ষ্য। ওয়াকফের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ করতে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করা হবে এই সংশোধনী আইনের মাধ্যমে।

modi waqf

ইসলামিক রীতি অনুযায়ী, ওয়াকফ হল মুসলিমদের উন্নয়নের স্বার্থে তৈরি সম্পত্তি। আল্লার উদ্দেশ্যে নির্মিত সেসব সম্পত্তি বিক্রি বা অন্য কোনও উদ্দেশ্যে ব্যবহার করার বিধি নেই। ওয়াকফ সম্পত্তির সিংহভাগই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও অনাথ আশ্রম তৈরির জন্য ব্যবহৃত হয়।

ওয়াকফ সংশোধনী বিল ২০২৪-কে ইউনিফায়েড ওয়াকফ ম্যানেজমেন্ট, এমপাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি, ডেভেলপমেন্ট তথা 'উমিদ'(UMEED) বিলে নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। সংশোধনী প্রস্তাবে যৌথ সংসদীয় কমিটি জানায়, ওয়াকফ সংশোধনী বিলের উদ্দেশ্য ওয়াকফ বোর্ডের কর্ম দক্ষতা বৃদ্ধি ও সম্পত্তি নিয়ন্ত্রণ। নাম থেকেই তা স্পষ্ট।

সংশোধনী বিলে নতুন কী আনা হয়েছে?

  • রাজ্য ওয়াকফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডে ২ জন করে মহিলা সদস্য রাখতে হবে।
  • মুসলিম ওবিসি সম্প্রদায়ের ১ জন করে সদস্য থাকবে রাজ্য ওয়াকফ বোর্ডগুলিতে।
  • অঘলখানি ও বোহরা সম্প্রদায়ের জন্য রাজ্য সরকার আলাদা করে ওয়াকফ বোর্ড তৈরি করতে পারে।
  • নারীদের অধিকার নিশ্চিত করে তবেই ওয়াকফের সম্পত্তি হস্তান্তর করা যাবে।
  • অনলাইন পোর্টালের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে।
  • ছয় মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তির যাবতীয় তথ্য দিতে হবে ওয়াকফ বোর্ডগুলিকে।
  • ওয়াকফ থেকে প্রাপ্ত আয়ের টাকায় বিধবা, বিবাহবিচ্ছিন্না মহিলা ও অনাথদের সাহায্য করতে হবে।
  • এছাড়াও একাধিক উল্লেখযোগ্য বদল আনা হয়েছে নতুন ওয়াকফ বিলে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+