ক্ষমতা লাভের আশা রাখবেন না, মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে রামাদেবকে এই বার্তাই কি দিল বিজেপি?

রবিবার তালকাটোরা স্টেডিয়ামে যোগগুরুর সঙ্কল্প পূর্তি মহোৎসবের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরুণ জেটলি, রাজনাথ সিং-সহ দলের বহু নেতা। বিজেপির হয়ে এবং নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য প্রথম থেকেই প্রচার চালিয়েছেন যোগগুরু। এদিন তাঁর প্রচারের জেরে সেই জয়েরই উৎসব পালন হল। এই জয় ধর্মযুদ্ধ জয়েরই সামিল বলে জানিয়েছেন রামদেব।
এদিকে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে বাবা রামদেবের ভূয়সী প্রসংশা করেন অরুণ জেটলি। এর পরে যোগগুরুকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে জেটলি বলেন, বাবা রামদেব মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণের সমতুল্য, যারা যুগ পরিবর্তনের জন্য সংগ্রাম চালিয়েছিলেন। পরিবর্তন এনেওছিলেন। তবু ক্ষমতা থেকে দূরেই থেকেছিলেন। রামদেবেরও কোনও পদের লোভ নেই। শুধু তাই নয় তিনি মহাত্মা গান্ধীর মতোই বহুমুখী। যোগসাধন, আযুর্বেদ,অর্থনীতি, রাজনীতির পরিবর্তনে তাঁর অগ্রণী ভূমিকা রয়েছে।
দেশে পরিবর্তন এনেও ক্ষমতা থেকে দূরে থেকেছেন গান্ধীজি,রামদেব তাঁরই সমতুল্য: জেটলি
জেটলি আরও বলেন, বাবা রামদেবের লক্ষ্য সমাজ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। কালো টাকা, দুর্নীতির বিরুদ্ধে রামদেব যেভাবে নিজের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তা মহাত্মা গান্ধী এবং জয়প্রকাশ নারায়ণের সংগ্রামেরই সমতুল্য। যোগগুরু রামদেব সঙ্কল্প নিয়েছিলেন, যতদিন না কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতাচ্যুত হচ্ছে ততদিন তিনি হরিদ্বারে নিজের পতাঞ্জলি আশ্রমে ফিরে যাবেন না। সেই সঙ্কল্প পূর্তির কারণেই ছিল এদিনের অনুষ্ঠান।
এদিন রাজনাথ সিংও বাবা রামদেবের ভূয়সী প্রশংসা করেন রাজনাথ বলেন, নির্বাচনী যুদ্ধে বিজেপির জয়ের যোগগুরুর অবদানের জন্য তাকে ধন্যবাদ জানাই। উনি দলের জন্য কাজ করেন না বরং দেশের জন্য কাজ করেন।
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের ব্যাখ্যা, রামদেবের ভূয়সী প্রশংশা করলেও বিজেপির নেতৃত্ব মহাত্মা গান্ধী ও জয়প্রকাশ নারায়ণের সঙ্গে তুলনা টেনে আকারে ইঙ্গিতে রামদেবকে এই বার্তাই দিতে চেয়েছেন যে তাঁরাও ক্ষমতা থেকে চিরকাল দূরে থেকেছেন। আপনিও মহান আত্মা তাই আপনিও দূরে থাকুন। অর্থাৎ নতুন সরকার থেকে কোনও পদ পাওয়ার আশা বা বিজেপির হয়ে প্রচার চালানোর জন্য যেন এনডিএ সরকার থেকে কোনওরকম বাড়তি সুযোগ-সুবিধার আশা না করেন রামদেবে প্রশংসার ছলে সে বার্তাটুকুই পৌছে দিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications