Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parliament Monsoon Session 2024: মঙ্গলে বাজেট! সোমে পেশ হবে অর্থনৈতিক সমীক্ষা

Parliament Monsoon Session 2024: আজ সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন (Budget Session 2024)। প্রথম দিনেই উত্তাল হতে পারে সাংসদ। বিশেষ করে নিট পেপার লিক, রেলওয়ে সুরক্ষা সহ একাধিক ইস্যুকে সামন রাখতে পারে বিরোধীরা। তবে আগামীকাল মঙ্গলবার তৃতীয়কালে মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ (Finance Minister Nirmala Sitharaman)।

বাজেটকে ঘিরে চড়ছে প্রত্যাশার পারদ। আর সেই চাপকে মাথায় রেখেই বাজেট পেশ হবে। তবে তার আগে আজ সোমবার আর্থিক সমীক্ষা (Economic Survey) লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যা খুবই তাৎপর্যপূর্ণ। যা খবর, দুপুর আড়াইটে নাগাদ লোকসভায় এই সমীক্ষা রিপোর্ট পেশ করা হবে।

Parliament Monsoon Session 2024

দেশের আর্থিক বৃদ্ধি, জিডিপি থেকে বাজেট ঘাটতি, একাধিক তথ্য সেখানে উঠে আসবে। যা নিয়ে শাসকদল বিজেপির উপর চাপ বাড়াতে পারে বিরোধীরা। একই সঙ্গে এবারের বাদল অধিবেশনে একাধিক বিল পাশ করাতে পারে নরেন্দ্র মোদী সরকার।

অন্যদিকে আগামীকাল মঙ্গলবার সকাল ১১ টার সময় বাজেট পেশ করবেন নির্মলা সীতারমন। এই নিয়ে সাত বার অর্থমন্ত্রী হিসাবে বাজেট পেশ করতে চলেছেন তিনি। যা নয়া রেকর্ড। এর আগে ছয়বার দেশের আর্থিক বাজেট পেশ করেন মুরাজি দেশাই। সেই রেকর্ডকেও ছাপিয়ে যাচ্ছেন মহিলা অর্থমন্ত্রী। অন্যদিকে একাধিক ইস্যুতে উত্তাল দেশ। বিশেষ করে নিটের প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে একের পর এক রেল দুর্ঘটনা।

শুধু তাই নয়, গত কয়েকমাসে বারবার কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। ঘটেছে রেল দুর্ঘটনাও। এই সমস্ত ইস্যুতে সংসদে মোদী সরকারের উপর চাপ বাড়াতে পারে বিরোধীরা। ইতিমধ্যেই কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি লোকসভা এবং রাজ্য সভায় এই ইস্যুতে বিক্ষোভ দেখাবে বলে জানিয়েছে। একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছে তৃণমূলও।

অন্যদিকে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছে জোটসঙ্গী জেডিইউ। সাংসদ সঞ্জয় ঝা বলেন, সরকার যদি মনে করে বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া যাবে না, তাহলে অন্তত দুটি বিশেষ প্যাকেজ দেওয়া যেতে পারে। টিডিপিও সরকারের কাছে তাদের রাজ্যের জন্য আর্থিক প্যাকেজের দাবি করেছে। এই অবস্থায় প্রবল চাপ মোদী সরকারের উপর। তা কার্যত স্পষ্ট। এই অবস্থায় বিজেপি রণকৌশল কী হয় সেদিকেই নজর সবার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+