Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Income Tax Exempt: আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা হতে পারে ১০ লক্ষ টাকা পর্যন্ত! বাজেটে চোখ মধ্যবিত্তের

Budget 2025: আগামী মাসেই সংসদে পেশ হবে কেন্দ্রীয় বাজেট। ১ ফেব্রুয়ারি বাজেটে আয়কর নিয়ে বড় ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। প্রতি বছরের মতোই, আয়করে ছাড় ঘোষণায় সুরাহা মিলবে কি না, সেদিকে তাকিয়ে মধ্যবিত্ত। সূত্রের খবর, আয়করে ছাড় ১০ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

অর্থমন্ত্রীকে এমনই প্রস্তাব দিয়েছে আরএসএস (RSS) এর শাখা সংগঠনগুলি। নির্মলা সীতারামনের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে আরএসএস পোষিত সংগঠনগুলি একাধিক প্রস্তাব পেশ করেছে বলে জানা গিয়েছে। তারই মধ্যে অন্যতম হল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা (Income Tax exemption slab) বাড়িয়ে ১০ লক্ষ করার প্রস্তাব।

Nirmala Sitharaman

এছাড়াও কৃষিভিত্তিক বিশেষ প্যাকেজ, মনরেগা (MGNREGA) প্রকল্পে ন্যুনতম ২০০ দিনের কর্মদিবস নিশ্চিত করা, দ্রুত জিএসটি রিফান্ড ও চিনা দ্রব্যের আমদানি নিয়ন্ত্রণ-সহ একাধিক প্রস্তাব রাখা হয়েছে অর্থমন্ত্রীর কাছে। সোমবার অর্থমন্ত্রীকে ওই প্রস্তাবের কথা জানিয়েছেন পবন কুমারের ভারতীয় মজদুর সংঘের প্রতিনিধিরা।

সূত্রের খবর, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পে প্রত্যেকটি পরিবারের জন্য বার্ষিক ন্যুনতম ২০০টি কর্মদিবস সৃষ্টির কথা বলা হয়েছে। কৃষি, উদ্যান পালন, চারা রোপণ, বিড়ি শ্রমিক ও মৎস্য প্রতিপালনের ক্ষেত্রেও বিশেষ ডেডিকেটেড প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে ভারতীয় মজদুর সংঘ।

এছাড়াও অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের কথা বলা হয়েছে প্রস্তাবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড়ের প্রস্তাবের পাশাপাশি পুরোনো পেনশন স্কিম বহাল রাখার প্রস্তাব রেখেছে বিএমএস। গ্র্যাচুয়িটি ক্যালকুলেশন পিরিয়ড ১৫ দিন থেকে ৩০ দিন করা ও পেনশনভোগীদের উপর থেকে করের বোঝা সরানোর পক্ষে সওয়াল করা হয়েছে বিএমএসের তরফে।

লঘু উদ্যোগ ভারতী সংগঠনের তরফে জিএসটি বাবদ রিফান্ড আরও দ্রুত প্রসেস করার দাবি তোলা হয়েছে। জিএসটি ফাইলিংয়ে ভুল শোধরানোর জন্যে ও জিএসটি রেট অ্যাডজাস্টমেন্টের জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথাও বলা হয়েছে। অপরদিকে, কৃষিজাত পণ্যে জিএসটি ছাড় চেয়েছে ভারতীয় কিষাণ সংঘ। প্রধানমন্ত্রী কিষাণ নিধির কিস্তি প্রদানের ব্যবধান কমানোর প্রস্তাবও রাখা হয়েছে। এছাড়াও সার বাবদ ভর্তুকি সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফারের প্রস্তাব রাখা হয়েছে অর্থমন্ত্রীর কাছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+