উত্তর প্রদেশে BSP-র প্রথম তালিকা প্রকাশ! মায়াবতীর পদক্ষেপ গুলিয়ে দিতে পারে বিজেপি-এসপির হিসেব
রবিবার লোকসভাার নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। এই তালিকায় রয়েছে ষোলোজনের নাম। উত্তর প্রদেশে প্রথম ও দ্বিতীয় দফার নির্বাচনের জন্য নির্দিষ্ট ষোলোটি আসনে প্রার্থী তালিকায় মুসলিম অধ্যুষিত এলাকায় মুসলিম প্রার্থী দিয়েছেন মায়াবতী। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন মায়াবতীয় এই পদক্ষেপ বিজেপি ও এসপি উভয়ের হিসেব গোলমাল করে দিতে পারে।
বিশ্লেষকরা বলছেন, মায়াবতীর পদক্ষেপে সাহারানপুর, মোরাদাবাদ, রামপুর, সম্ভল, আমরোহা, আমলা ও পিলভিতে ক্ষতির মুখে পড়তে পারেন সমাজবাদী পার্টির প্রার্থীরা। অন্যদিকে কাইরানা, মুজফফরনগর, মিরাট, বাগপত, গৌতম বুদ্ধ নগরে বিএসপি প্রার্থীরা বিজেপির ক্ষতির কারণ হয়ে উঠতে পারেন।

মায়াবতী এইসব আসনগুলির মধ্যে যেগুলিতে মুসলিম মুখকে প্রার্থী দিয়েছেন, তাঁরা স্থানীয়স্তরে শক্তিশালী এবং নিজেস্ব ভোটব্যাঙ্ক রয়েছে। ফলে সেইসব আসনে বিএসপি প্রার্থীরা যদি বেশিরভাগ মুসলিম ভোট এবং সঙ্গে দলিত ভোট পেয়ে যান, তা বিজেপির পক্ষে চ্যালেঞ্জের কারণ হয়ে দাঁড়াবে এবং বিএসপিই প্রধান প্রতিপক্ষ হয়ে উঠবে।
বিশ্লেষকরা বলছেন, বিএসপি প্রার্থীরা শুধু বিজেপির নয়, সমাজবাদী পার্টিরও ক্ষতির কারণ হয়ে উঠতে চলেছেন। পিছনে রয়েছে মায়াবতীর কুশলী রাজনীতি। কাইরানায় বিএসপি রাজপুত অর্থাৎ ঠাকুর সম্প্রদায়ের শ্রীপাল সিং রানাকে টিকিট দিয়েছে। এই কেন্দ্রে জনসংখ্যার নিরিখে ঠাকুররা অন্যদের থেকে এগিয়ে।
আবার মুজাফফরনগরে মায়াবতী ওবিসি সম্প্রদায়ের দারা সিং প্রজাপতিকে টিকিট দিয়েছে। মুজাফফরনগরে প্রজাপতি সমাজের প্রচুর ভোট রয়েছে। একইভাবে মিরাট থেকে ত্যাগী ও বাগপত থেকে বনসালকে প্রার্থী করেছে বিএসপি। এখানেও কাজ করেছে সেই অঙ্ক।
মায়াবতী গৌতম বুদ্ধ নগর অর্থাৎ নয়ডা থেকে টিকিট দিয়েছেন ঠাকুর অর্থাৎ রাজপুত সম্প্রদায়ের রাজেন্দ্র সিং সোলাঙ্কিকে। প্রসঙ্গত রাজনাথ সিং কোনও এক সময় নয়ডা থেকে সাংসদ ছিলেন। মায়াবতীর এই পদক্ষেপ বিজেপির ক্ষতি করতে পারে।
বিএসপি মোরাদাবাদ ও রামপুর থেকে প্রার্থী করেছে যথাক্রমে ইরফান সাইফি জিশান খানকে। মোরাদাবাদ আসনে মুসলিমদের বেশিরভাগ ভোট যদি মায়াবতীর পক্ষে যায়, তাহলে সমাজবাদী পার্টির যাত্রা ভঙ্গ হতে পারে। রামপুরের ক্ষেত্রেও তাই। কেননা রামপুরে জিশান খানের পরিবার স্থানীয় স্তরে প্রভাবশালী।
পিলিভিত ও আমলা আসনে বিএসপি প্রার্থী করেছে, আনিস আহমেদ খান ও আবিদ আলিকে। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টি রামপুর, সম্ভলে মুসলিম প্রার্থী দাঁড় করাতে পারে। না হলে ভোটের ফলাফল তাদের ক্ষতি করতে পারে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications