জ্বলে উঠলেন ভারতীয় বোলাররা, ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা

১৩০ রানে ২ উইকেট থেকে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬
ভারতের ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের বলের সামনে পড়ে ছন্দপতন হয় দক্ষিণ আফ্রিকা দলের ব্যাটসম্যানদের। ভারতীয়দের জবাব দিতে ব্যাট করতে নেমে গ্রেম স্মিথ শুরুটা ভাল করলেও ২১ রানে পিটারসেনকে তুলে নেন ঈশান্ত শর্মা। এর পর স্মিথ আমলার সঙ্গে জুটি বেঁধে এগোতে থাকেন। তাদের যুগলবন্দিতে বেশ এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ড৷ কিন্তু বাধ সাধলেন সেই ঈশান্তই। পরপর দু'বলে তুলে নিলেন আমলা ও কালিসকে। তবে হ্যাটট্রিকটা হল না।
অন্যদিকে ক্রিজে ক্রমশ থিতু হওয়া গ্র্যাম স্মিথের উইকেট তুলে নিয়ে প্রোটিয়াসদের দলকে বড়সড় ধাক্কা দেন জাহির খান। ৬৮ রানেই ক্রিজ ছাড়তে হয় স্মিথকে। অন্যদিকে, ১৩ রানে ডি'ভিলিয়ার্স ও মাত্র ২ রানে দুমিনির উইকেট দু'টি নেন মহম্মদ সামি। পরপর উইকেট হারিয়ে বেশ কিছুটা ব্যাকফুটে দক্ষিণ আফ্রিকা।
স্কোর বোর্ড
আমলা (৩৬)-কে আউট করার পরের বলেই ইশান্ত শর্মা ফেরান কালিসকে (০)। পরের ওভারেই অধিনায়ক স্মিথ (৬৫) -কে ফিরিয়ে মোক্ষম ধাক্কাটা দেন জাহির খান। তবে তখন নাটকের বাকি ছিল। মহম্মদ সামির জাদু এরপর শুরু। একই ওভারের প্রথম বলে সামি প্রথমে আউট করেন ডুমিনি (২) , তারপর চতুর্থ বলে এবি ডিভিলিয়ার্স (১৩)-কে এলবি-র ফাঁদে ফেলেন।
-
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
রামনবমীর মঞ্চে রাজনৈতিক বার্তা, নন্দীগ্রামে অভিষেককে কটাক্ষ শুভেন্দুর ‘৪ মে এর পর শ্রী রামই ভরসা' -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
রাম নবমীতে শান্তির বার্তা ও শুভেচ্ছা মমতার, উৎসব ঘিরে রাজ্যজুড়ে কড়া নজরদারি -
হামলা যতই বাড়ুক, জয় তৃণমূলেরই, পাণ্ডবেশ্বরে আক্রমণাত্মক মমতা -
রাতেই শহরে শাহ, মমতা-অভিষেকদের বিঁধে কাল প্রকাশ করবেন চার্জশিট -
ভোটের আগে উত্তাপ! মধ্যরাতে ভবানীপুরে শুভেন্দু, কী কারণ? উত্তেজনার মাঝে সরাসরি থানা থেকেই সিপি-কে ফোন -
কখনও ঝড় বৃষ্টি, কখনও রোদ, জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট -
সুপ্রিম কোর্টের চাপেই কী গতি? বকেয়া ডিএ দিতে অর্থ দফতরের পোর্টাল চালু, প্রথম কিস্তি কবে? তাকিয়ে কর্মীরা -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
মর্মান্তিক দুর্ঘটনা! ফেরিঘাট থেকে সোজা পদ্মায় তলিয়ে গেল যাত্রীবোঝাই বাস, মৃত ১৮, নিখোঁজ বহু












Click it and Unblock the Notifications