রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা নিয়ে মোদীর সঙ্গে বরিসের বৈঠক
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা নিয়ে মোদীর সঙ্গে বরিসের বৈঠক
শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মধ্যে আলোচনা জাতীয় ও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল৷ ইউক্রেনের যুদ্ধের অবসান, জলবায়ু এবং শক্তিক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও দৃঢ় করা এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে উন্মুক্ত রাখার মতো বিষয় নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷

মোদী রাজ্য থেকে ভারত সফর শুরু করেছেন বরিস!
মোদী রাজ্য গুজরাত থেকেই দু'দিনের ভারত সফর শুরু করেছেন বরিস। দুই দেশ শুক্রবার একটি নতুন প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে এবং বছরের শেষ নাগাদ একটি মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন হতে চলেছে বলে জানা যাচ্ছে। এদিন মোদী বলেন, আমরা 'রোডম্যাপ ২০৩০' বাস্তবায়ন করার চেষ্টা করছি৷ এবং সঙ্গেই ভবিষ্যতের জন্য কিছু লক্ষ্যও নির্ধারণ করেছি৷

বৈঠকে কী বললেন মোদী?
প্রধানমন্ত্রী মোদি শুক্রবার বিকেলে একটি যৌথ প্রেস ব্রিফিংয়ে বলেছেন আমরা অবিলম্বে যুদ্ধবিরতি সমস্যার সমাধানের জন্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনা এবং কূটনীতির উপর জোর দিয়েছি। আমরা সমস্ত দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার রাখি।'

কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ?
বরিস জনসনের ভারত সফর তাৎপর্যপূর্ণ কারণ তিনি খুব সম্প্রতি কিয়েভে ইউক্রেনের রাস্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন৷ ইংল্যান্ড নিরলসভাবে রাশিয়াকে দেশটিতে হিংসা বন্ধ করতে বলে আসছে। এমনকি ইউক্রে ন আক্রমণের বিরোধিতা করে নিষেধাজ্ঞাও চালু করেছে। মস্কো ২৩ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করে, তারপর থেকেই রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে চেয়েছে ইংল্যান্ড।

বরিসকে স্বাগত জানান মোদী!
এদিন বৈঠকে মোদি আরও বলেন, 'আজাদি কা অমৃত মহোৎসব' (ভারতের স্বাধীনতার 75 তম বছর) চলাকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর ঐতিহাসিক৷ প্রশান্ত মহাসাগরীয় উদ্যোগে ইংল্যান্ডের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানায় ভারত৷ যার উত্তরে জনসন বলেছেন, যে তিনি ভারতের আতিথেয়ত্যে অভিভূত।












Click it and Unblock the Notifications