IRCTC: সিনিয়র সিটিজেনদের জন্যে কীভাবে রেলে কনফার্ম করবেন লোয়ার বার্থ? কি জানাচ্ছে ভারতীয় রেল

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল। যেমন ট্রেনে সফরের সময় লোয়ার বার্থের সুযোগ দেওয়া হয়ে থাকে সিনিয়র সিটিজেনদের। কিন্তু অনেক সময়ে দেখা যায় ঠিক সময়ে টিকিট কাটা হলেও লোয়ার বার্থের সুযোগ দে

সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে বেশ কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে ভারতীয় রেল। যেমন ট্রেনে সফরের সময় লোয়ার বার্থের সুযোগ দেওয়া হয়ে থাকে সিনিয়র সিটিজেনদের।

কিন্তু অনেক সময়ে দেখা যায় ঠিক সময়ে টিকিট কাটা হলেও লোয়ার বার্থের সুযোগ দেওয়া হয় না সিনিয়র সিটিজেনদের। কখনও মিডিল বার্থ তো আবার কখনও আপার বার্থ দেওয়া হয়ে থাকে।

আর এতে সমস্যার মধ্যে পড়ে যায় বৃদ্ধ মানুষরা। কিন্তু কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন? এই প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত ভাবে তুলে ধরা হল-

লোয়ার বার্থ পাননি সিনিয়র সিটিজনরা

লোয়ার বার্থ পাননি সিনিয়র সিটিজনরা

কিছুদিন আগে এক রেল যাত্রী ভারতীয় রেলকে এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন ছুঁড়ে দেয়। ওই টুইটে রেলের কাছ থেকে আসন বন্টনের নিয়ম জানতে চাওয়া হয়। টুইটে ওই ব্যক্তি জানিয়েছেন, তিনি লোয়ার বার্থ চেয়ে তিনটি আসন বুক করেন। পরিবারের তিন বয়স্ক ব্যাক্তিদের নামে এই আসন বুক করা হয়।

কিন্তু দেখা যায়, একটা আসনও লোয়ার বার্থ দেওয়া হয়নি তাঁদের। বরং কোনটা দেওয়া হয়েছে মিডিল বার্থ, আপার বার্থ এবং side lower বার্থ দেওয়া হয়েছে তাঁদের।

যেখানে একগুচ্ছ লোয়ার বার্থ খালি থাকলেও কেন তাঁদের দেওয়া হয়নি সেই প্রশ্ন তুলে রেলকে টুইট করেন ওই ব্যাক্তি। এই বিষয়টি দেখার অনুরোধ করা হয়।

IRCTC কি বলছে?

IRCTC কি বলছে?

যাত্রীর কড়া প্রশ্নে কার্যত রিটুইট করে সাফাই দিয়েছে IRCTC। তাঁদের জবাবে IRCTC জানাচ্ছে, লোয়ার বার্থ/ সিনিয়র সিটিজন কোটা কেবল মাত্র ৬০ বছর কিংবা তাঁর বেশি বয়সে ব্যাক্তিদের জন্যে নির্ধারিত। তবে ৪৫ বছর কিংবা তাঁর বেশি বয়সের মহিলারাও লোয়ার বার্থ পাওয়ার সুযোগ পাবেন।

তবে একা কিংবা দুজনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। একটা টিকিটে দুজন পর্যন্ত যাত্রী এই সুবিধা পেতে পারেন।

আইআইটি ও ইসরোর সহযোগিতা

আইআইটি ও ইসরোর সহযোগিতা

আইআইটি দিল্লি এবং রেলমন্ত্রকের যৌথ উদ্যোগে রেলের রান ট্রেন সফটঅয়্যার আপডেট করেছে। এখন রেলের কর্মীরা ট্রেনের অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেতে পারবেন। এছাড়া ইসরোর সঙ্গে রেলের ইঞ্জিনকে যুক্ত করার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে।

যাত্রীরা যেসব সুবিধা পাবেন

১) এখন যাত্রীদের ঘর থেকে অনেক সময় হাতে নিয়ে বেরাতে হবে না কিংবা প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না।

২) রেলের কর্মীরা তাদের কম্পিউটার স্ক্রিনে ট্রেনের সব তথ্য এক ক্লিকে দেখতে পারবেন, জানতে পারবেন।

৩) সফটঅয়্যারটি ট্রেনের গতি প্রতি সেকেন্ডের হিসেবে গণনা করতে পারবে এবং বলতে পারবে, কোথায় ট্রেনটি পৌঁছেছে এবং কতক্ষণে কোন স্টেশনে ট্রেনি দাঁড়িয়ে ছিল।

৩১ বছরের পুরনো সফটওয়্যারের পরিবর্তন

৩১ বছরের পুরনো সফটওয়্যারের পরিবর্তন

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে যে সফটঅয়্যারটি ব্যবহার করা হচ্ছে তা ১৯৯০ সালের। সেই সময়ের পর থেকে ট্রেনের গতি যেমন বেড়েছে, তেমনই ট্রেনের সংখ্যাও বেড়েছে। বর্তমানে ভারতীয় রেলে ব্যবহৃত সফটঅয়্যারটটি DOS অর্থাৎ ডিক্স অপারেটিং সিস্টেমে চলে।

ফলে ট্রেন সম্পর্কিত সব তথ্য একসঙ্গে যুর্ত করা খুব রঠিন কাজ হয়ে পড়েছিল। সেই কারণেই ট্রেনে নতুন সফটঅয়্যারের প্রয়োজন হয়ে পড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+