Bonus to Railway Employees: দীপাবলির আগে ঢুকবে বোনাসের টাকা! আরও কী সিদ্ধান্ত হল মোদীর মন্ত্রিসভায়?
Bonus to Railway Employees: উৎসবের মরশুমে বড় ঘোষণা মোদী সরকারের! রেলের কর্মচারীদের জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক হয়। দীর্ঘ বৈঠকে এদিন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। যার মধ্যে একটি রেলের কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা।
এই সিদ্ধান্তে অন্তত ১২ লাখ রেলের কর্মচারী উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। দশেরা এবং দীপাবলির ছুটির আগেই রেলের কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বোনাসের (Bonus to Railway Employees) টাকা।

Bonus to Railway Employees: বড় উপহার রেলের কর্মচারীদের
সামনেই উৎসবের মরশুম। আর তার আগেই রেলের কর্মচারীদের জন্য ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। এমনটাই সিদ্ধান্ত সরকারের। এজন্য মোট ২ হাজার ২৮ কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে। উপকৃত হবেন ১১ লাখ ৭২ হাজার ২৪০ জন কর্মী।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ভারতীয় রেলে ১৩ লাখেরও বেশি কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় ১ লাখ ৫৯ হাজার কর্মী গত বছর কাজে যোগ দিয়েছিলেন। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক কর্মী ৭৮ দিনের বোনাস হিসাবে সর্বাধিক ১৭ হাজার ৯৫১ টাকা পাবেন।
এছাড়াও এদিনের মন্ত্রিসভার বৈঠকে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন এইন চেন্নাই রেল মেট্রো প্রোজেক্ট দ্বিতীয় ধাপের কাজ শুরুর জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বাংলা সহ পাঁচ ভাষাকে ক্লাসিক্যাল ভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে।
এখানেই শেষ নয়, কৃষি সংক্রান্ত (agriculture schemes) আরও দুটি স্কিমের বিষয়ে এদিন মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। খুব শীঘ্রই এই বিষয়ে ঘোষণা করা হবে। এছাড়াও ইন্টারন্যাশনাল এনার্জি এফিসিয়েন্সি হাবে (International Energy Efficiency Hub) ভারতের যোগদান নিয়েও মন্ত্রিসভা বড় সিদ্ধান্ত নিয়েছে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications