শ্রীদেবীর মৃত্যুর পর অস্থি বিসর্জনে বনি ভেঙে পড়লেন কান্নায়, প্রকাশিত ভিডিও
শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই বনি কাপুর বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে দাবি তাঁর পরিচিতদের। তবুও এই গভীর শোকের মধ্যেও , তিনি স্ত্রী শ্রীদেবীর ইচ্ছামত পালন করেছেন মেয়ে জাহ্নবীর জন্মদিন।
শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই বনি কাপুর বিধ্বস্ত হয়ে পড়েছেন বলে দাবি তাঁর পরিচিতদের। তবুও এই গভীর শোকের মধ্যেও , তিনি স্ত্রী শ্রীদেবীর ইচ্ছামত পালন করেছেন মেয়ে জাহ্নবীর জন্মদিন। এরপর ধর্মীয় আচার হরিদ্বারে অস্থিবিসর্জন ক্রিয়াতে অংশ নিতে যান বনি কাপুর।

হরিদ্বারে শ্রীদেবীর মৃত্যুর পর অস্থি বিসর্জন ক্রিয়াতে বনি কাপুরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। সেখানে এই ধর্মীয় আচারের সময় উপস্থিত ছিলেন বনি কাপুরের ভাই অনিল ও বন্ধু তথা রাজনীতিবিদ অমর সিং। এদিন অনুষ্ঠানের সময়ে বনিকে দেখা যায় কান্নায় ভেঙে পড়তে। তা একটি ভিডি-ওতে ধরাও পড়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের হোটেলে বাথটবে পড়ে গিয়ে মৃত্যু হয় শ্রীদেবীর । ভারতের প্রথম মহিলা সুপারস্টারের অকাল প্রয়াণে শোকস্তব্ধ হয় বলিউড থেকে শুরু করে গোটা দেশ। পাশাপাশি শ্রীদেবীর মৃত্য়ুর কারণ নিয়ে উঠতে শুরু করে বহু প্রশ্ন। তবে এই খারাপ সময়ে বাবা বনি ও সৎ বোন খুশি ও জাহ্নবীর পাশে এসে দাঁড়ায় , বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনশুলা কাপুর। কার্যত গোটা কাপুর পরিবারই একজোট হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications