Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘দোষীদের শাস্তি চাই’! দিল্লি বিস্ফোরণ নিয়ে ক্ষোভ প্রকাশ সোনু সুদ সহ বলিউড তারকাদের, স্তব্ধ গোটা দেশ

সোমবার দিল্লির লালকেল্লাতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় শিউরে উঠছে গোটা বিশ্ব। দিল্লির মতো শহরে ভরা সন্ধ্যা বেলায় কিভাবে এরকম মর্মান্তিক ঘটনা ঘটতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। জানা গিয়েছে যে, এখনও পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই। এই ঘটনাকে একটি সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে, বিস্ফোরণ হওয়া গাড়িটি লালকেল্লার অদূরে মসজিদের কাছে প্রায় তিন ঘণ্টা সময় ধরে দাঁড়িয়ে ছিল। তারপর সেই গাড়িটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সেখানে বিস্ফোরণ হয়। বলিউডের তারকারাও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন।

রবীনা টন্ডন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, "দিল্লি এই বিস্ফোরণে যেসমস্ত পরিবারগুলি তাদের কাছের মানুষদের হারাল, তাদের প্রতি আমার সমবেদনা রইল। এটি একটি সাংঘাতিক ঘটনা।"

এরকম পরিস্থিতিতে সমস্ত মানুষকে একে ওপরের পাশে থাকার বার্তা দিয়ে অভিনেতা সোনু সুদ লিখেছেন, "দিল্লির বিস্ফোরণের এই ঘটনায় যাঁরা বিপর্যস্ত হয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। চলুন সবাই মিলে তাঁদের পরিবারের পাশে থাকি। এই সময়ে সমস্ত মানুষকে একে ওপরের পাশে থেকে শান্তি বজায় রাখতে হবে।"

ঋদ্ধিমা কপূর (রণবীর কপূরের দিদি) এই ঘটনায় তাঁর ক্ষোভ প্রকাশ করে দোষীদের কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছেন। তিনি লিখেছেন, "যেসব মানুষরা প্রাণ হারালেন তাঁদের পরিবার এবং আহতদের প্রতি আমি আমার সমবেদনা জানাই । নিহতদের জন্য আমি প্রার্থনা করছি। এরকম বিস্ফোরণের ঘটনায় আমি একদম ভেঙে পড়েছি। দোষীদের যেন কড়া শাস্তি দেওয়া হয়।"

নেহা শর্মা এবং বিনীত কুমার সিংহও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবৃতি পোস্ট করেছেন। সিদ্ধার্থ মলহোত্রও এই মর্মান্তিক ঘটনায় নিজের শোক প্রকাশ করেছেন।

জানা যাচ্ছে যে, বিস্ফোরিত হওয়া গাড়িটিতে হরিয়ানার নম্বরপ্লেট লাগানো। গাড়িটির মহম্মদ সলমন নামে এক ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা রয়েছে। ইতিমধ্যে সেই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, জিজ্ঞাসাবাদ করা হলে মহম্মদ সলমন দাবি করেছেন, এখন আর তিনি ওই গাড়ির মালিক নন।

এই ঘটনা ঘটার পর সারা ভারতে, বিশেষ করে কলকাতা, মুম্বাই সহ অন্যান্য বড় শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার ষড়যন্ত্রকারীদের কাউকে রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন। লালকেল্লা এখন তিন দিনের (১১ থেকে ১৩ নভেম্বর) জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+