Dibrugarh Express Accident: বিস্ফোরণের ফলেই লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস! চাঞ্চল্যকর দাবি লোকো পাইলটের
Dibrugarh Express Accident: ফের ভবাবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেস। অন্তত ১০ থেকে ১২ টি বগি একেবারে লাইন থেকে ছিটকে গিয়েছে। এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০জন। কীভাবে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়। যদিও চাঞ্চল্যকর দাবি রেলের।
রেল জানাচ্ছে, ডিব্রুগড় এক্সপ্রেসের লোকো পাইলট দুর্ঘটনার আগে বিস্ফোরণের শব্দ শোনে। এর জেরেই কী তাহলে দুর্ঘটনা? এহেন দাবির পর তা নিয়ে শুরু হয়েছে জোর তরজা (Dibrugarh Express Accident)। জানা গিয়েছে, রেল আধিকারিকরা ট্র্যাক পরীক্ষার কাজ শুরু করেছেন।

ঘটনার (Dibrugarh Express Accident) পরেই ঘটনাস্থলে ছুটে যান রেল আধিকারিকরা। কীভাবে একের পর এক বগি ছিটকে পড়ল তা খতিয়ে দেখেন। কথা বলেন দুজন লোকো পাইলটের সঙ্গেও। এরপরেও রেলের আধিকারিকরা জানাচ্ছেন, দুর্ঘটনার আগে ট্রেনের লোকো পাইলটরা বিস্ফোরণের শুনতে পান। এর কিছুক্ষণ পরেই ট্রেনের বগি লাইনচ্যুত হয়। কিন্তু কী ধরনের বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
রেল আধিকারিকরা জানিয়েছেন, এটা কি ধরনের বিস্ফোরণ ছিল তা এখনও স্পষ্ট নয়। এমনকি ট্র্যাকে কিছু ছিল কিনা তাও স্পষ্ট নয়। এর মধ্যে কোনও ষড়যন্ত্র আছে কি তাও স্পষ্ট নয়। পুরো বিষয়টিই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এমনকি এই বিস্ফোরণের কারণে কি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে? তা সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে বলেও জানা গিয়েছে। তবে এই বিস্ফোরণের শব্দ শুধু লোকো পাইলটরা পেয়েছেন তা নয়।
#WATCH | Gonda Train Derailment | A passenger travelling in the Dibrugarh-Chandigarh Express claims, "I had to go to Hajipur... There was a mild explosion (before the incident) and after that a strong jolt was felt and our coach derailed. We were coming from Chandigarh..." pic.twitter.com/ytD0UhSfWB
— ANI (@ANI) July 18, 2024
যাত্রীরাও পেয়েছেন বলে খবর। এএনআই'কে দেওয়া সাক্ষাৎকারে এক জযাত্রী জানিয়েছেন, হাজিপুরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। দুর্ঘটনার আগে একটা ছোট বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। এরপর জড়ালো একড়া ধাক্কা অনুভূত হয়। এরপরেই আমাদের বগিটা ছিটকে পড়ল। কোনও রকমে প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানিয়েছেন ওই রেল যাত্রী। ঘটনার প্রায় কয়েক ঘণ্টা হয়ে গিয়েছে।
এখনও উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। রয়েছে উত্তরপ্রদেশে পুলিশ-প্রশাসনের আধিকারিকরাও। একেবারে একযোগে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বিশেষ করে বগির মধ্যে কেউ আটকে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
বলে রাখা প্রয়োজন, গত জুন মাসে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। এই অবস্থায় প্রশ্নের মুখে রেল। যাত্রী সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
-
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
বিধানসভা ভোটের সময় সূচি নিয়ে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন, জানুন বিস্তারিত -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
এবার বদলির হাওয়া নির্বাচন কমিশনের দফতরে, সরানো হলো ডেপুটি সিইও-সহ ৫ জনকে -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
ষষ্ঠ সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন! কতজনের নাম রয়েছে? বাদের খাতায় কত জন? -
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু, বিজেপির জয় নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী












Click it and Unblock the Notifications