Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছবি দিয়ে ব্ল্যাকমেল? অনলাইন হুমকি ঠেকাতে মেয়েরা সাহায্য নিন এই দুই প্ল্যাটফর্ম থেকে, কীভাবে কাজ করে? জেনে নিন

দিন দিন অনলাইনে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি অথবা ব্ল্যাকমেলের ঘটনা বেড়েই চলেছে। আর সেই কারণে সমাজ মাধ্যমে একটি পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। সেই পোস্টে এমন দুইটি গুরুত্বপূর্ণ অনলাইন প্ল্যাটফর্মের কথা তুলে ধরা হয়েছে, যেগুলির মাধ্যমে মহিলা এবং নাবালিকারা নিজেদের ব্যক্তিগত ছবি ইন্টারনেট থেকে সরিয়ে ফেলতে পারবেন।

এর মধ্যে অন্যতম হল 'StopNCII' পোর্টাল। সাধারণ গুগলে সার্চ করলেই এই পরিষেবায় পৌঁছনো যায়। এখানে ভুক্তভোগীরা নিজেদের অভিযোগ নথিভুক্ত করতে পারেন। সেইসঙ্গে যে ছবি অথবা ডিজিটাল কনটেন্ট ছড়িয়ে পড়েছে বা ছড়ানোর হুমকি দেওয়া হয়েছে, তাও জমা দিতে পারেন।

এই প্ল্যাটফর্ম এনক্রিপ্টেড ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স (X)-এর মতো বড় সমাজ মাধ্যম সংস্থার সাথে সমন্বয় করে। এর ফলে অনেক ক্ষেত্রেই ২ দিনের মধ্যেই সেই কনটেন্ট সরিয়ে ফেলা সম্ভব হয়ে থাকে। শুধু অশালীন ছবিই নয়, ব্যক্তিগত অথবা গোপন কোনও ছবি হলেও তা সরানোর সুযোগ রয়েছে এখানে।

পোস্টে আরও বলা হয়েছে যে, ভারতের ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালেও অভিযোগ জানানো যায়। এখানে 'Women/Child' অথবা সম্পূর্ণ গোপনে অভিযোগ জানানোর অপশনও রয়েছে। পরিচয় প্রকাশ না করেই স্ক্রিনশট, কল রেকর্ডিং, ফোন নম্বর, ছবি অথবা ভিডিও সমস্ত কিছুই প্রমাণ হিসেবে জমা দেওয়া যায়। শিশু সংক্রান্ত যেকোনও অপরাধের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য।

সেই পোস্টে বলা হয়েছে যে, কেউ যদি ব্যক্তিগত ছবি ফাঁস করার ভয় দেখায়, তাহলে গুগলে নির্দিষ্ট লিঙ্ক সার্চ করে StopNCII ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানানো যেতে পারে। সেখানে ছবি অথবা যে কোনও ডিজিটাল কনটেন্ট আপলোড করা যায়, যেগুলি অপব্যবহার করার আশঙ্কা রয়েছে।

কীভাবে কাজ করে StopNCII?

এই টুলে এক বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। অর্থাৎ, আসল ছবি কোথাও আপলোড না করে ব্যবহারকারীর ডিভাইসেই সেই ছবির একটি ডিজিটাল ছাপ তৈরি হয়ে যায়। সেই ডিজিটাল তথ্য সমাজ মাধ্যম প্ল্যাটফর্মগুলির সঙ্গে ভাগ করা হয়। কারণ একই ধরনের ছবি যাতে কোথাও পোস্ট হতে না পারে।

ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, টিকটক, স্ন্যাপচ্যাট, থ্রেডস ছাড়াও রেডিট, বাম্বল, মাইক্রোসফট এবং একাধিক প্রাপ্তবয়স্ক কনটেন্ট প্ল্যাটফর্ম এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে।

এই উদ্যোগে অনেকেই আগ্রহ দেখিয়েছেন আবার অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন। কেউ কেউ প্রশ্নও তুলেছেন যে, এটি কোনও সরকারি ওয়েবসাইট নয় এবং ব্যক্তিগত ছবি তৃতীয় পক্ষের হাতে দেওয়া কতটা নিরাপদ। আবার কারও দাবি যে, ওয়েবসাইট ঠিকমতো খোলা যাচ্ছে না। ফলে এর বিশ্বাসযোগ্যতা নিয়েও সংশয় রয়েছে অনেকটাই।

সব মিলিয়ে, StopNCII নিয়ে যেমন ডিজিটাল সুরক্ষা নিয়ে সচেতনতা বাড়ছে, তেমনই ব্যক্তিগত গোপনীয়তা এবং নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+