Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

UP Nikay Chunav: যোগীই ছিলেন প্রচারের মুখে! উত্তরপ্রদেশে বড় জয় বিজেপির

উত্তরপ্রদেশের পুর-নির্বাচন, নগর পঞ্চায়েত নির্বাচনে ( UP Nikay Chunav 2023) প্রচারের মুখ ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মাত্র ১৩ দিনে ৫০ টি জনসভায় বক্তব্য পেশ করেছেন তিনি। দু'দফায় ওই প্রচারে অংশ নিয়েছেন যোগী।

আর শনিবারের ফল প্রকাশ হতেই বোঝা গেল যোগী আদিত্যনাথের সেই পরিশ্রম স্বার্থক। রাজ্যে ১৭ টি আসনেই বিরোধীদের একেবারে ধরাশয়ী করে দিয়েছে বিজেপি। আগামী বছরেই লোকসভা নির্বাচন। আর তার আগেই উত্তরপ্রদেশের এই ফলাফল খুবই তাৎপর্পূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

উত্তরপ্রদেশে বড় জয় বিজেপির

সব রাজনৈতিক দলগুলির কাছে এটি একটা অ্যাসিড টেস্ট বলেও মনে করা হচ্ছে। যোগী আদিত্যনাথ আইনশৃঙ্খলার দিকেই জোর দিয়েছিলেন তাঁর প্রচারে। অপরাধী=মাফিয়াদের বিরুদ্ধে কীভাবে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে বারবার সরব হয়েছিলেন।

বিশেষত আতিক আহমেদের হত্যার বিষয়টি খুবই প্রচারে গুরুত্ব পেয়েছিল। সমাজবাদী পার্টি এবং সপা প্রধান অখিলেশ যাদবের বিরুদ্ধেও আক্রমণ শানাতেও পিছুপা হননি যোগী আদিত্যনাথ। ভোট প্রচারের শেষের দিকে ময়দানে নেমেছিলেন অখিলেশ যাদব। তবে বিএসপি নেত্রী মায়াবতী কিংবা কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে প্রচারে সেভাবে দেখা যায়নি। একেবারে স্থানীয় নেতৃত্বের উপরেই ভরসা রেখেছেন তাঁরা।

যদি খেলা কোনও ভাবে ঘোরানো যায়! মায়াবতী নির্বাচনে টিকিট দিয়েছিলেন ১১ জন সংখ্যালঘু প্রার্থীকে।

BJP in UP municipal election

২০১৭ সালে মাত্র দুটি আসনে জিতেছিল তাঁর দল। তবে এবার আরও বেশি আসা করেছিল বিএসপি। বলে রাখা প্রয়োজন, উত্তর প্রদেশে পুরসভা নির্বাচনের গণনা এখনও চলছে। এখনও পর্যন্ত যা ফলাফল এসেছে, তাতে স্পষ্ট পুর কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে পুরসভা, নগর পঞ্চায়েতের সব থেকে বেশি আসনে বিজেপি জিততে চলেছে।

বলে রাখা প্রয়োজন, পুর কর্পোরেশনের ১৭ টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১৬ টি আসনে এবং বিএসপি এগিয়ে একটি আসনে। ১৯৯ টি পুরসভার প্রধান নির্বাচনে বিজেপি ৮৮টিতে জিতেছে। তারপরেই রয়েছে নির্দলরা। একইভাবে নগর পঞ্চায়েতের প্রধানের ৫৪৪ টির মধ্যে ১৭০ টিতে জয়ী বিজেপি। ফলে সব জায়গাতেই একেবারে বিজেপির জয়জয়কার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+