প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করায় কংগ্রেসকে কটাক্ষ! পরবর্তীতে রবার্ট বঢরা কোথা থেকে, ইঙ্গিত বিজেপি
রাহুল গান্ধী রায়বরেলি রেখে ওয়ানাড কেন্দ্র ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেন। তারপরেই কংগ্রেসের তরফে প্রিয়াঙ্কা গান্ধীকে ওয়ানাড থেকে প্রার্থী করার কথা জানানো হয়েছে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে বিজেপি। তারা বলছে, আসন্ন পালাক্কাদ বিধানসভা উপনির্বাচনে তারা প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বঢরাকে প্রার্থী করতে পারে।
নিজের এক্স হ্যান্ডেলে বিজেপির কেরল ইউনিয়ের প্রধান কে সুরেন্দ্রন বলেছেন, রাহুল গান্ধী দাবি করেছিলেন ওয়ানাড তাঁর পরিবার। এখন তিনি ওয়ানাডের উপনির্বাচনে তাঁর দিদি প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছেন। তারপরেই তিনি বলেছেন, আশা করা হচ্ছে, রাহুল পালাক্কাদ উপনির্বাচনে শ্যালক রবার্ট ভদ্রাকে প্রার্থী করবেন।

বিজেপি নেতা কটাক্ষ করে বলেছেন, মানুষ রাহুলের পরিবারের অনুভূতি পরিষ্কার বুঝতে পারে। এছাড়াও কংগ্রেস যে নেহরু-গান্ধী পরিবার ছাড়া আর কিছুই নয়, তাও প্রমাণিত। তিনি বলেছেন, বিষয়টি দুঃখজনক। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, এখান থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে কংগ্রেস একটি দল নয় পারিবারিক সংস্থা।
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কংগ্রেসকে নিশানা করে বলেছেন, তারা ওয়ানাডের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এছাড়াও তারা নিজেদের উদ্দেশ্যগুলি গোপন করেছে। তিনি বলেছেন, রাহুল অন্য একটি নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নির্লজ্জভাবে লুকিয়ে রাখার পরে তাদের বংশের একের পর এক সদস্যকে ওয়ানাডের ভোটারদের ওপরে চাপিয়ে দিচ্ছেন।
এদিকে রবার্ট বঢরা বলেছেন, প্রিয়াঙ্কার ওয়ানাড থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় জন্য তিনি খুশি। তিনি কি সাংসদ হবেন, এব্যাপারে উত্তরে রবার্ট বলেছেন, তিনি সঠিক সময়ে প্রিয়াঙ্কাকে অনুসরণ করতে পারেন। এব্যাপারে বিজেপি চিন্তিত ও উদ্বিগ্ন বলেও মন্তব্য করেছেন তিনি।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications