আদিবাসী মুখ্যমন্ত্রী না হওয়ায় কি ঝাড়খণ্ডে মাশুল গুনতে হল বিজেপিকে?
রঘুবর দাসই ছিলেন ঝাড়খণ্ডের প্রথম অ-তফসিলি উপজাতি মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পাঁচ বছর সরকারও চালান।
রঘুবর দাসই ছিলেন ঝাড়খণ্ডের প্রথম অ-তফসিলি উপজাতির প্রতিনিধিত্ব করা মুখ্যমন্ত্রী। পাশাপাশি প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তিনি পাঁচ বছর সরকারও চালান। তবে সকাল থেকে যা প্রাথমিক প্রবণতা সামনে এসেছে তাতে মনে হয় না যে প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে পরপর দুই বার রাজ্যে ক্ষমতায় আসতে পারবেন রঘুবর দাস।

তফসিলি জাতি-উপজাতির ভোটের অংশ বিশাল
মূলত তফসিলি জাতি-উপজাতির একটা বড় ভোটের শতাংশ থাকায় ঝাড়খণ্ডে চিরকাল মুখ্যমন্ত্রী হয়ে এসেছেন কোনও এক তফসিলি নেতা। আদিবাসী সম্প্রদায় থেকে রাজ্যের গদিতে বসেছিলেন অর্জুন মুন্ডা, বাবুলাল মারান্ডি, শিবু সোরেনরা। সেই প্রথাকে ভেঙেছিলেন রঘুবর দাস। তবে সেই প্রথা ভাঙার মাশুলই কি তবে বিজেপিকে দিতে হচ্ছে।

আলাদা ইস্যুতে ভোট ঝাড়খণ্ডে
ঝাড়খণ্ডের নির্বাচন অবশ্য বাকি দেশের নির্বাচন থেকে একটু আলাদা। এখানে বাকি হিন্দি বলয়ের মতো রাম মন্দির বা ৩৭০ ধারা প্রত্যাহার অতটা প্রভাব ফেলে না। রাজ্যে মোট ২৬ শতাংশ তফশিলি উপজাতির ভোটার। পাশাপাশি ১২ শতাংশের কিছু বেশি ভোটার রয়েছে তফশিলি জাতিরও। বিজেপি চেয়েছিল বাকি ৬২ শতাংশ ভোটারের সিংহভাগ যেন তাদের ঝুলিতে আসে। হরিয়ানাতে এরকমভাবে অ-জাট ভোট বিজেপির ঝুলিতে আসাতেই ক্ষমতা দখল রাখতে সমর্থ হয়েছিল বিজেপি।

মুসলিম, যাদব ও তফসিলিদের প্রভাব
এদিকে ৮১টির মধ্যে ৪১টি আসনে মুসলিম, যাদব ও তফসিলি ভোটার সংখ্যা বেশি। সেই ক্ষেত্রেও বিরোধীরা জোট গড়ায় এই ভোট ভাগ হচ্ছে না এবার। জএমএম-কংগ্রেস জোটের সঙ্গে আরজেডি থাকায় যাদব ভোটের সিংহভাগ যেতে পারে বিরোধীদের ঝুলিতে।

রামমন্দির, ৩৭০ ধারাতে মন গলেনি ভোটারদের
ঝাড়খণ্ডে ভোটপ্রচারে এসে কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে চার মাসে মধ্যে গগনচুম্বী রামমন্দির তৈরি করবে তাদের সরকার। এদিকে প্রধানমন্ত্রী ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলেছিলেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ। পাশাপাশি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় স্তরের নেতারা এসে ৩৭০ ধারা প্রত্যাহার নিয়েও ভোট টানার চেষ্টা করেন। কিন্তু তাতে যে বিজেপির পালে খুব একটা হাওয়া লাগেনি তা প্রাথমিক প্রবণতাতেই স্পষ্ট হয়ে যায়।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications