এবার কি বিজেপির ভাঙন যোগী গড়ে? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রভাবশালী বিধায়কের সাক্ষাতে জল্পনা

২০২২-এ ভোট উত্তর প্রদেশে (uttar pradesh)। তার আগে উন্নয়নের বিজ্ঞাপন নিয়ে তোড়জোড়। উত্তর প্রদেশের উন্নয়নে পশ্চিমবঙ্গে উড়ালপুলের ছবি নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (samajwadi

২০২২-এ ভোট উত্তর প্রদেশে (uttar pradesh)। তার আগে উন্নয়নের বিজ্ঞাপন নিয়ে তোড়জোড়। উত্তর প্রদেশের উন্নয়নে পশ্চিমবঙ্গে উড়ালপুলের ছবি নিয়ে বিতর্কের মধ্যেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির (samajwadi party) সভাপতি অখিলেশ যাদবের (akhilesh yadav) সঙ্গে দেখা করলেন প্রথমবারের বিজেপি (bjp) বিধায়ক রাকেশ রাঠোর (rakesh rathore)।

তিনমাস আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন

তিনমাস আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন

উত্তর প্রদেশের সীতাপুরের ওবিসি নেতা রাকেশ রাঠোর। রাজ্য থেকে বিজেপির প্রথমবারের বিধায়ক। তিন মাস আগেই তিনি দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তাঁর বিরুদ্ধে যদি দেশবিরোধীর অভিযোগ দায়ের করা হয়, তা হলেও, তিনি সরকারের বিরুদ্ধে কথা বলতে পিছপা হবেন না। এই বিধায়ককে উত্তর প্রদেশ সরকারের বিরুদ্ধে করোনা পরিস্থিতি মোকাবিলা করা নিয়ে সমালোচনা করতেও দেখা গিয়েছিল। করোনায় বেশ কয়েকজন বিধায়কের মৃত্যুর জেরে তিনি মন্তব্য করেছিলেন। গত মে মাসেই এই বিধায়ক বলেছিলেন, বেশি কিছু বললে তাঁর বিরুদ্ধে দেশ বিরোধিতার অভিযোগ আনা হতে পারে।

এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ

এলাকায় উন্নয়ন না হওয়ার অভিযোগ

২০১৭ সালে উত্তর প্রদেশের সীতাপুর থেকে নির্বাচিত হয়েছিলেন রাকেশ রাঠোর। তার আগে ২০১৬-তে এই নির্বাচনী এলাকার খয়রাবাদের জামায়েতপুরে একটি ট্রমা কেয়ার সেন্টার তৈরি করা হলেও তার উদ্বোধন না করেই ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে গত মে মাসে বিজেপি বিধায়ক নিজের অসহায়তার কথা জানিয়েছিলেন সাংবাদিকদের। তারপর থেকে পরিস্থিতি একই রয়েছে বলে অভিযোগ। সেই সময়ই তিনি প্রশ্ন করেছিলেন, সরকারের কাছে বিধায়কদের কোন গুরুত্ব রয়েছে? নিজেই উত্তর দিয়ে বলেছিলেন, কোনও গুরুত্বই নেই। কটাক্ষ করে তিনি বলেছিলেন, তিনি যা বলবেন, তার সবই সরকারের কথা।

আট বিজেপি বিধায়ক এসপির সঙ্গে যোগাযোগ রাখছেন

আট বিজেপি বিধায়ক এসপির সঙ্গে যোগাযোগ রাখছেন

বিজেপি বিধায়ক রাকেশ রাঠোর সবাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন, বৈঠক করেছে। যা নিয়ে বিজেপি কিংবা সমাজবাদী পার্টির তরফে কোনও মন্তব্য করা না হলেও, সূত্রের খবর অনুযায়ী, অন্তত আটজন বিজেপি বিধায়ক রাজ্যের প্রাক্তন শাসকদলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছেন।

অখিলেশের ইঙ্গিত

অখিলেশের ইঙ্গিত

দিন কয়েক আগে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছিলেন, বিজেপি টিকিট না পেতে পারেন এমন অনেক বিধায়ক তাঁর দলের সঙ্গে যোগাযোগ রাখছেন। রাকেশ রাঠোর কি সমাজবাদী পার্টিতেই যাচ্ছেন, সে সম্পর্কে বিধায়কের কাছ থেকে কোনও উত্তর না পাওয়া গেলেও, সমাজবাদী পার্টির তরফে এব্যাপারে সম্মতিসূচক বার্তা পাওয়া গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+