Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

BJP National President: নাড্ডার পরে কে? ২০ মার্চের মধ্যেই নতুন সর্বভারতীয় সভাপতি বাছতে চলেছে বিজেপি

BJP National President: বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে শীঘ্রই বদল। ২০ মার্চের মধ্যে ঘোষণা হতে পারে নতুন সভাপতির নাম। বর্তমানে বিজেপির সর্বভারতীয় সভাপতি রয়েছেন জেপি নাড্ডা (JP Nadda)। নতুন সর্বভারতীয় সভাপতিকে নির্বাচন করার প্রক্রিয়া এখনও থমকে রয়েছে। রাজ্যস্তরে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সর্বভারতীয় স্তরে বদল আনা হবে বলেই খবর সূত্রের।

জানুয়ারির মধ্যেই সর্বভারতীয় সভাপতি বাছাইয়ের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লির বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় তা পিছিয়ে যায়। বিজেপির রাজ্য সভাপতিদেপও নির্বাচন এখনও বাকি রয়েছে। যার জেরেই জেপি নাড্ডার পরে কে বিজেপির সভাপতি হবেন তা নিয়ে এখনও প্রক্রিয়া এগোয়নি।

bjp

বিজেপির দলের নিয়ম অনুযায়ী, দেশের অন্তত অর্ধেক রাজ্যের সভাপতিদের নির্বাচন না বলে কেন্দ্রীয় সভাপতি পদে নাম বাছাই করা যাবে না। সেই মতো ২৮টি অঙ্গরাজ্যের ১২টিতে ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্য সভাপতি বাছাই করে ফেলেছে বিজেপি। এখনও ৬টি রাজ্যে সভাপতিদের নাম চূড়ান্ত করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যেই তা ঠিক করে ফেলা হবে বলে সূত্রের খবর।

২০১৯ সালের ১৭ জুন দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন জেপি নাড্ডা। ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি। এরপর ওই দিনই বিজেপির ১১তম সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত করা হয় জেপি নাড্ডাকে। সেই থেকে বর্তমানে নাড্ডাই দলের সর্বভারতীয় সভাপতি। প্রসঙ্গত, বিজেপির প্রথম সর্বভারতীয় সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। সভাপতি পদে একাধিকবার আসীন হয়েছেন লালকৃষ্ণ আডবাণীও।

১৯৮০ সাল থেকে ১৯৮৬ পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। ১৯৮৬ থেকে ১৯৯০, ১৯৯৩ থেকে ১৯৯৮ ও ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত ওই পদে ছিলেন লালকৃষ্ণ আডবাণী (LK Advani)।

এছাড়াও নানা সময়ে মুরলী মনোহর যোশী, এম বেঙ্কাইয়া নায়ডু, রাজনাথ সিং, নিতিন গডকড়ি। জেপি নাড্ডার আগে ২০১৪ থেকে ২০১৭ ও ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি ছিলেন অমিত শাহ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+