হামাসের থেকে কম নয় বিজেপি! অটলবিহারীর কথা উল্লেখ করে অসমের মুখ্যমন্ত্রীকে নিশানা সঞ্জয় রাউতের
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার প্রতিক্রিয়ার পরে, তাঁকে নিশানা করার পরিকল্পনা করেছেন এমভিএ নেতারা। একাধিক নেতা একসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে আক্রমণ করেছেন। শিবসেনা (ইউটিবি) নেতা সঞ্জয় রাউত বলেছেন, অসমের মুখ্যমন্ত্রী যে দলে রয়েছেন, তারা হামাসের থেকে কিছু কম নয়। ইতিহাস পড়া ও বোঝার কথা বলেছেন তিনি।
সঞ্জয় রাউত বলেছেন, তিনি (হিমন্ত বিশ্বশর্মা) যদি বিজেপিতে থাকেন, তাহলে তার প্যালেস্টাইন-ইজরায়েল সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তাদের জানা উচিত, বিষয়টি নিয়ে অটলবিহারী বাজপেয়ী কী ভূমিকা পালন করেছিলেন।

বিজেপিকে হামাসের সঙ্গে তুলনা করে শিবসেনা (ইউটিবি) নেতা সঞ্জয় রাউত কড়া সমালোচনা করেছেন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেছিলেন, মনে হচ্ছে এনসিপির সুপ্রিয়া সুলেকে হামাসের হয়ে লড়াই করতে গাজায় পাঠানো হবে।
এর আগে এনসিপি প্রধান শারদ পাওয়ার হামাস ও ইজরায়েলের মধ্যে বর্তমান যুদ্ধ নিয়ে একটি বিবৃতি দেন, যা নিয়ে মহারাষ্ট্রের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। এনসিপি নেতা বলেছেন, ভারতের সব প্রাক্তন প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের সঙ্গে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। অটলবিহারী বাজপেয়ীও ফিলিস্তিন ইস্যুকে সমর্থন করেছিলেন। দলের কর্মীদের উদ্দেশে এনসিপি প্রধান বলেছেন, ভারত সবসময় ফিলিস্তিনিদের সমর্থন করেছে।
এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী) নেতা জিতেন্দ্র আওহাদ বলেছেন, তিনি মনে করেন না, হিমন্ত বিশ্বশর্মার মতো লোকেদের গুরুত্ব দেওয়ার দরকার রয়েছে। তিনি বলেছেন, যাঁদের ভিতরে বিদ্বেষ রয়েছে, তাঁরা জানে না আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে। কারণ ফিলিস্তিন মুসলিমদের সঙ্গে যুক্ত এবং মুসলিম বিদ্বেষকে ভারতে নিয়ে আসা উতিত, এটাই তাদের একমাত্র পরিকল্পনা।
এদিকে মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র পড়নবিশ শারদ পাওয়ারের বক্তব্যের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, শারদ পাওয়ারেরও সন্ত্রাসবাদের বিরুদ্ধে একইভাষা কথা বলা উচিত।












Click it and Unblock the Notifications