৫-১০ বছর নয়, বিজেপি ক্ষমতায় থাকবে ৫০ বছর, বললেন অমিত শাহ
৫ বা ১০ বছর নয়, ৫০ বছর ক্ষমতায় থাকার লক্ষ্য নিয়েই কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে ভোপালে এমনই কথা বললেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
৫ বা ১০ বছর নয়, ৫০ বছর ক্ষমতায় থাকার লক্ষ্য নিয়েই কেন্দ্রে ক্ষমতায় এসেছে বিজেপি। দলীয় কর্মীদের উদ্বুদ্ধ করতে ভোপালে এমনই কথা বললেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। একইসঙ্গে দেশজুড়ে দলীয় সংগঠন আরও শক্তিশালী করার ডাকও দিয়েছেন তিনি।

দলীয় কর্মীদের সভায় অমিত শাহ বলেন, বর্তমানে কেন্দ্রে তাদের সরকার সংখ্যাগরিষ্ঠ, ৩৩০ জন সাসদ রয়েছেন। সারা দেশে ১,৩৮৭ জন বিধায়ক রয়েছেন। দল সাফল্যের শিখরে রয়েছে, নিষ্ঠাবান কর্মীরা মনে করছেন তাদের আরও এগোতে হবে। একই সঙ্গে বিজেপি সভাপতি বলেন, তাঁরা ৫ বা ১০ বছর থাকার জন্য ক্ষমতায় আসেননি। কম করে ৫০ বছর ক্ষমতায় থাকার জন্য তাঁরা এসেছেন। আগামী ৪০ থেকে ৫০ বছর ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে, দেশে বড়সড় পরিবর্তন আনতে হবে তাঁদের। এমনই আহ্বান জানিয়েছেন অমিত শাহ।

১১০ দিনের দেশ ব্যাপী সফরের মধ্য়ে শুক্রবার তিনদিনের মধ্যপ্রদেশ গিয়েছেন অমিত শাহ। দলের কোর গ্রুপের বৈঠকে তিনি বলেন, বছরের পর বছর ধরে কর্মীদের কঠিন পরিশ্রম ও আত্মবলিদানের মধ্য দিয়েই বিজেপি আজ উচ্চতার শিখরে। পরিশ্রম ও আত্মবলিদানের ফলেই বিজেপির ১০ থেকে ১২ কোটি সদস্য। তিনি বলেন, দলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে, যাতে দেশের এমন কোনও জায়গা বাকি থাকবে না, যেখানে তাদের দলের পতাকা উড়বে না।

কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং কামরূপ থেকে কচ্ছ, প্রতিটি বুথে বিজেপি কর্মীদের উপস্থিত সুনিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন অমিত শাহ।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications