Bihar BJP's claim: নীতীশের দলে বিদ্রোহ সময়ের অপেক্ষা! অনেকের যোগাযোগ বিজেপির সঙ্গে বিস্ফোরক সুশীল মোদীর

বিরোধী জোটের আহ্বায়ক হয়ে পটনায় ১৫ টি বিরোধী দলকে নিয়ে বৈঠক করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এহেন জেডিইউ সুপ্রিমো দলের অন্দরেই নাকি চ্যালেঞ্জের মুখে (Bihar BJP's claim)। এমনটাই দাবি বিজেপির। রাজ্যে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমারের দাবি নীতীশের দলে বিদ্রোহ এখন সময়ের অপেক্ষা।

সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, বিহার জেডিইউতে বিদ্রোহের (Bihar BJP's claim) পরিবেশ তৈরি হচ্ছে। ওই দলের সাংসদ ও বিধায়করা বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছেন বলে দাবি করেছেন তিনি। বড় সংখ্যায় তারা দল থেকে আলাদা হতে পারেন বলেও দাবি করেছেন সুশীল মোদী।

সুশীল মোদী

তিনি আরও দাবি করেছেন, জেডিইউ নেতারা আরজেডির তেজস্বী যাদবকে নীতীশ কুমারের উত্তরসুরি হিসেবে মেনে নিতে পারছেন না। অন্যদিকে তারা রাহুল গান্ধীকে ঐক্যবদ্ধ বিরোধীদের নেতা হিসেবে মেনে নিতে পারছেন না।

বিজেপি কি শাসক জেডিইউয়ের নেতাদের দলে নেমে, এই প্রশ্নের উত্তর সরাসরি না দিয়ে সুশীল মোদী বলেন, নীতীশ কুমার যদি বিজেপির দরজায় ঘোরাঘুরি করেন, তাহলেও, তাঁকে মেনে নেবে না গেরুয়া শিবির (Bihar BJP's claim)।

নীতীশ কুমার

বিজেপির রাজ্যসভার সাংসদ সুশীল মোদী বলেছেন, জেডিইউ বিভাজনের সম্মুখীন। আগামী দিনে অনেক কিছুই সম্ভব। কেউ নিশ্চয়তা দিতে পারছেন না কী হবে। তিনি আরও বলেছেন, জেডিইউয়ের অনেক সাংসদ মনে করছেন, তাদের ভবিষ্যত অন্ধকার।

বিজেপি নেতা বলেছেন, বড় সংখ্যক জেডিইউ সাংসদ মনে করছেন, তাঁরা আগামী নির্বাচনে আর টিকিট পাবেন না। যে কারণে দলে বিশৃঙ্খলা (Bihar BJP's claim) দেখা দিয়েছে। যে কারণে শুধু সাংসদরাই নন বিধায়করাও অন্যদলের কাছে যাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+