বাজেটে বড় স্বস্তি রোগীদের! ক্যানসারসহ গুরুতর রোগের ওষুধ সস্তা করার ঘোষণা কেন্দ্রের, আর কী কী? জানুন
কেন্দ্রীয় বাজেট ২০২৬-এ সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হওয়া ১৭ ধরনের গুরুত্বপূর্ণ ওষুধ আগের থেকে আরও সস্তা করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সেইসঙ্গে আরও ৭টি বিরল এবং গুরুতর রোগের চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও বিশেষ খাদ্যসামগ্রীর উপরে আমদানি শুল্ক ছাড় দেওয়ার কথাও জানানো হয়েছে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান যে, "ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হওয়া নির্দিষ্ট ১৭টি ওষুধের উপর থেকে বেসিক কাস্টমস ডিউটি (BCD) সম্পূর্ণভাবে তুলে নেওয়া হচ্ছে।" ফলে এই সমস্ত জীবনদায়ী ওষুধগুলির দাম কমবে এবং রোগী ও তাঁদের পরিবারের আর্থিক চাপ অনেকটাই হালকা হবে বলে আশা করছে সরকার।
এছাড়াও ব্যক্তিগত ব্যবহারের জন্য আমদানি করা কিছু ওষুধ এবং সামগ্রীর ক্ষেত্রে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই ধরনের আমদানির উপর ২০ শতাংশ শুল্ক দিতে হতো। এবার তা কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে।
অর্থমন্ত্রী আরও জানান যে, বিরল রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হওয়া ওষুধ এবং বিশেষ মেডিক্যাল খাবারের উপর আমদানি শুল্ক ছাড়ের তালিকায় আরও ৭টি রোগ যুক্ত করা হচ্ছে। ফলে এই সমস্ত রোগে আক্রান্ত রোগীদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পাওয়া অনেকটা সহজ হবে।
স্বাস্থ্য খাতের পাশাপাশি শিল্প ক্ষেত্রেও কিছু ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মাইক্রোওয়েভ ওভেন তৈরী করার জন্য ব্যবহৃত হওয়া নির্দিষ্ট যন্ত্রাংশের উপর বেসিক কাস্টমস ডিউটি ছাড় দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। সেইসঙ্গে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (SEZ) অন্তর্ভুক্ত কিছু উৎপাদনকারী সংস্থাকে এককালীন বিশেষ সুবিধা দিয়ে দেশীয় বাজারে পণ্য বিক্রি করার সুযোগও দেওয়া হবে।
পোশাক এবং ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রেও পাওয়া যাচ্ছে অনেকটা স্বস্তি। জুতো থেকে শুরু করে বিভিন্ন ধরনের চামড়ার সামগ্রীর দাম আগের তুলনায় অনেকটা কমতে পারে।
প্রযুক্তি এবং পরিবেশবান্ধব পণ্যের ক্ষেত্রেও রয়েছে ইতিবাচক খবর। মোবাইল ফোন থেকে শুরু করে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি এবং সৌরশক্তি সংক্রান্ত বিভিন্ন সরঞ্জামের দাম কমতে পারে। সেইসঙ্গে বায়োগ্যাস-ভিত্তিক সিএনজি ব্যবহারে খরচও কম হবে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে।
ভ্রমণ এবং পরিবহণ খাতেও আসতে পারে অনেকটা স্বস্তি। বিদেশ ভ্রমণের জন্য খরচ কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিমান শিল্পে ব্যবহৃত হওয়া বিভিন্ন যন্ত্রাংশ সস্তা হওয়ায় ভবিষ্যতে বিমানের রক্ষণাবেক্ষণ খরচ কমতে পারে।
সব মিলিয়ে, এই বাজেটের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবাকে আরও সুলভ করা, গুরুতর রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা খরচ কমানো, পরিবেশ এবং দৈনন্দিন ব্যবহারের নানা ক্ষেত্রে সাধারণ মানুষের খরচ কমানোর দিকেই জোর দেওয়া হয়েছে।
-
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন












Click it and Unblock the Notifications