Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পেনশন নিয়ে বড় সিদ্ধান্ত! অবসরের পর কমবে পেনশন? ঠিক কী জানাচ্ছে কেন্দ্র?

পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী, শিক্ষক এবং যারা পেনশন পান তাদের পেনশন সংক্রান্ত সমস্তরকম নিয়মকানুন জেনে রাখা অত্যন্ত জরুরি। যেখানে দেশের বাকি অংশে নতুন পেনশন স্কিম কার্যকর হয়ে গেছে সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই পুরনো পেনশন স্কিম চালু আছে। পেনশন নিয়মের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্যামিলি পেনশন।

কেন্দ্র স্পষ্ট করে জানিয়েছে যে, সেন্ট্রাল সিভিল সার্ভিসেস (পেনশন) রুলস ২০২১ এর অধীনে অনুমোদিত বা সংশোধিত নিয়ম অনুযায়ী পেনশন কমানো যাবে না। যদি পরবর্তীতে কোনও ত্রুটি ধরা পড়ে তবে সরকার পদক্ষেপ নিতে পারে। পেনশনারের মৃত্যুর পর তাঁর পরিবার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধিত হারে পেনশন পাবেন। এই বর্ধিত হারটি হলো মৃত পেনশনার শেষ যে পরিমাণ পেনশন পেতেন, তার সমান।

যাঁরা পেনশন পাচ্ছেন বা যাঁরা পারিবারিক পেনশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে, যদি পেনশন অনুমোদিত বা সংশোধিত হওয়ার দুই বছরেরও বেশি সময় পরে ভুলটি পাওয়া যায়, তবে পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের সম্মতি ছাড়া তা সংশোধন করা যাবে না। ওএম (OM) আরও বিশদে জানিয়েছে, যদি সংশোধনের ফলে অতিরিক্ত পেনশন বা পারিবারিক পেনশন প্রদান করা হয়, তাহলে অতিরিক্ত পরিমাণ আদায় ছাড় দেওয়া হবে কিনা তা ব্যয় বিভাগ নির্ধারণ করবে। তবে, যাঁরা পেনশন পাচ্ছেন বা যাঁরা পারিবারিক পেনশন পাচ্ছেন তাঁরা যদি ভুল তথ্য উপস্থাপন করেন তাহলে অতিরিক্ত অর্থ প্রদানের ফলে সংশ্লিষ্ট বিভাগ আরও তদন্ত বা ব্যবস্থা নিতে পারে।

যদি অতিরিক্ত টাকা ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে পেনশনভোগীদের দুই মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে। যদি পেনশনভোগীরা সময়মতো বকেয়া টাকা জমা দিতে না পারেন তাহলে ভবিষ্যতের পেনশন পেমেন্ট থেকে এক বা একাধিক কিস্তিতে অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+