Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR চলাকালীনই চালু হল নতুন নিয়ম! তালিকায় নতুন ভোটারদের নাম তোলার ক্ষেত্রে বড় পরিবর্তন, কী জানাল কমিশন?

নতুন ভোটারদের জন্য ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড় বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে নতুন ভোটারেরা অফলাইনে ভোটার তালিকায় নাম তুলতে পারবেন না। শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবেন নতুন ভোটারেরা। কমিশন জানিয়েছে যে, অনলাইনে ফর্ম-৬ পূরণ করেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে। কমিশন সূত্রে খবর, বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর পর্বেই অফলাইন ও অনলাইন দুই পদ্ধতিতে আবেদন করার প্রক্রিয়ায় পরিবর্তন করা হয়েছে।

SIR

এসআইআর-এর পর রাজ্যের খসড়া ভোটার তালিকা আগামী ৯ ডিসেম্বর প্রকাশিত হবে। তারপর থেকেই নতুন ভোটাররা ফর্ম-৬ পূরণ করে নিজেদের নাম ভোটার তালিকায় তুলতে পারবেন। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত এই আবেদন করা যাবে। কমিশন জানিয়েছে যে, ভোটার তালিকায় নাম তোলার জন্য অনলাইন আবেদনের ক্ষেত্রে এখন আধার কার্ডও জরুরি। সেই সঙ্গে নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার জন্য তাদের 'ই-সাইন' বাধ্যতামূলক। তাই আধার কার্ডের মাধ্যমে ওটিপি দিয়ে তা রেজিস্ট্রেশন করতে হবে।

পশ্চিমবঙ্গে যে কয়েকজন মৃত ভোটার আছে তাদের আধারকার্ডের সমস্ত তথ্য দিতে বলেছিল নির্বাচন কমিশন। ইউআইডিএআই (UIDAI)-এর রিপোর্ট অনুসারে পশ্চিমবঙ্গে বেশ কয়েকজন মৃত ভোটারের আধার কার্ড এখনও সক্রিয় রয়েছে। সেই তথ্যসহ নির্বাচন কমিশনকে রিপোর্ট দিয়েছে ইউআইডিএআই (UIDAI)। কমিশনের পক্ষ থেকে এখন সেই তথ্যকে জেলা-ভিত্তিক আকারে সাজানো হচ্ছে এবং তা পরবর্তীতে রাজ্যের ২৪টি জেলার নির্বাচনী আধিকারিকদের পাঠানো হবে। অন্যদিকে চিরন্ত খসড়া ভোটার তালিকা তৈরির সময় মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই নির্বাচন কমিশনের বলেছে যে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যে ভোটার তালিকাটি তৈরি হতে চলেছে সেখানে আর কোনওভাবেই কোনও মৃত ভোটারের নাম থাকবে না।

নতুন ভোটারদের অনলাইনে আবেদন করার জন্য ২০০২ সালের ভোটার লিস্টে থাকা বাবা-মা অথবা ঠাকুরদা-ঠাকুমার নাম দিতে হিবে। কিছুদিন আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে, আধার কার্ডের দ্বারা নাগরিকত্বের প্রমাণ কোনওভাবেই সম্ভব না। তারপরই নির্বাচীন কমিশন এই বদল এনেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+