Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LIVE বিকেল ৫টায় সাংবাদিক বৈঠক কৃষক নেতাদের

কৃষিবিল প্রত্যাহার থেকে এমএসপি সহ একাধিক ইস্যু নিয়ে আজ কৃষকদের ডাকে ভারত বনধ পালিত হচ্ছে। কৃষকরা আগেই জানিয়েছেন কোনও মতেই সাধারণ মানুষের অসুবিধা করে এই বনধ আয়োজিত হবে না। ১১ টি রাজনৈতিক দলের সমর্থন, রেলওয়েজের ২ টি ইউনিয়নের সমর্থন নিয়ে এদিন ভারত বনধ দেশে। এদিনের বনধে বেলা ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত বনধে বিশেষ কর্মসূচি রয়েছে।

LIVE  ভারত বনধের মাঝে কৃষকদের সঙ্গে আলোচনার আহ্বান অমিত শাহের

Dec 09, 2020, 3:59 pm IST

বিকেল ৫টা সিংঘু সীমানায় সাংবাদিক বৈঠক করবেন কৃষক নেতারা
Dec 09, 2020, 3:24 pm IST

কৃষি আইনের প্রতিবাদে কলকাতায় জেপি নাড্ডাকে কালো পতাকা
Dec 09, 2020, 1:56 pm IST

কৃষকদের দাবি মেনে সহায়ক মূল্য নিয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে পারে কৃষকদের
Dec 09, 2020, 10:17 am IST

বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লির সীমানা
Dec 09, 2020, 10:16 am IST

বন্ধ করে দেওয়া হয়েছে গিল্লি সীমানা
Dec 09, 2020, 7:51 am IST

আজ হচ্ছে না কোনও বৈঠক
Dec 09, 2020, 7:51 am IST

অমিত শাহের সঙ্গে বৈঠক ব্যর্থ কৃকষকদের
Dec 08, 2020, 10:57 pm IST

কৃষক ও কৃষি হল দেশের আর্থিক উন্নয়নের মূলমন্ত্র দাবি অশোক গেহলটের
Dec 08, 2020, 10:36 pm IST

কংগ্রেস কৃষকদের ভুল পথে চালনা করছে অভিযোগ রাজস্থানে বিজেপি প্রধানের
Dec 08, 2020, 9:43 pm IST

অমিত শাহের সঙ্গে বৈঠকের পর সিঙ্গু সীমানায় বৈঠক করতে পারেন কৃষকরা
Dec 08, 2020, 9:18 pm IST

কৃষকদের সঙ্গে অমিত শাহের বৈঠক শুরু হল
Dec 08, 2020, 8:45 pm IST

কৃষক বিক্ষোভ নিয়ে বিরোধীদের আক্রমণ প্রকাশ জাভড়েকরের
Dec 08, 2020, 8:18 pm IST

ভারত বনধের সাফল্য বুঝিয়ে দিয়েছে কৃষক একতা, আক্রমণাত্মক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং
Dec 08, 2020, 7:15 pm IST

কৃষকরা আজ কাঁদছে দেশে, বিজেপিকে আক্রমণ কংগ্রেস নেতা কমলনাথের
Dec 08, 2020, 6:31 pm IST

সম্পূর্ণ সফল ভারত বনধ, উচ্ছ্বাস প্রকাশ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Dec 08, 2020, 6:29 pm IST

সরকারকে হ্যাঁ অথবা না-এ উত্তর দিতে হবে, অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার আগে দাবি তুললেন কৃষকরা
Dec 08, 2020, 5:57 pm IST

কৃষি নিয়ে সংসদে আলোচনা করার জরুরি দাবি তুলেন কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডা
Dec 08, 2020, 5:42 pm IST

কৃষকদের আন্দোলনকে সমর্থন এনসিপির। বিজেপিকে আক্রমণ শরদ পাওয়ারের
Dec 08, 2020, 4:43 pm IST

এদিন সন্ধ্যে ৭ টায় কৃষকদের সঙ্গে আলোচনা অমিত শাহের।
Dec 08, 2020, 4:42 pm IST

অমৃতসরে কৃষি বিল নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি।
Dec 08, 2020, 4:42 pm IST

কৃষিবিল নিয়ে বিজেপি-কংগ্রেস রণক্ষেত্র জয়পুরে।
Dec 08, 2020, 3:50 pm IST

কৃষকদের সঙ্গে এবার আলোচনায় বসতে চান অমিত শাহ। আজই পাঠানো হল আমন্ত্রণ।
Dec 08, 2020, 3:24 pm IST

কৃষি আইন বিরোধিতায় উত্তাল গোটা দেশ। আর এই বিরোধের আঁচ সব থেকে বেশি পড়েছে দিল্লির উপর। হরিয়ানা-দিল্লি সীমান্তে কৃষকরা এখনও অবরোধ করে রেখেছেন। এই পরিস্থিতিতে জানা গিয়েছে যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। এদিকে জানা গিয়েছে যে পাঞ্জাব থেকে আরও ২০০টি ট্রাকে করে কৃষকরা প্রতিবাদ জানাতে দিল্লি সীমানায় আসছে।
Dec 08, 2020, 2:45 pm IST

কর্ণাটকে ভারত বনধ কেউ সমর্থন করছেন না বলে জানান সেখানের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।
Dec 08, 2020, 2:29 pm IST

নতুন বিল নিয়ে কৃষকদের কোনও ক্ষতি হবে না। জানালেন জাভড়েকর।
Dec 08, 2020, 1:52 pm IST

কৃষক আন্দোলন থেকে গণতন্ত্র নিয়ে মোদীকে আক্রমণ বৃন্দা কারাতের।
Dec 08, 2020, 1:04 pm IST

শিলিগু়ড়িতে ক্রিকেট খেললেন অশোক ভট্টাচার্য।
Dec 08, 2020, 1:03 pm IST

বসিরহাট ইছামতি ব্রিজে মিছিল। সেখানেও এদিন বিক্ষোভে সরব হতে দেখা যায় বামেদের। এদিকে,কেন্দ্রীয় কৃষি আইনের প্রতিবাদে চলছে দেশজুড়ে ধর্মঘট। মঙ্গলবার শিয়ালদহ স্টেশন থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন এস ইউ সি আই কর্মী সমর্থকরা। এদিন এস ইউ সি আই তরফে জানানো হয়েছে, বিজেপি সরকারের আমলে কৃষক ও শ্রমিকেরা দুর্দশার মধ্যেই পড়েছে। কৃষকদের আন্দোলনে কেন্দ্রের বিজেপি সরকার কোন দৃষ্টি দেয় নি। দেশের কৃষকদের চরম দুরস্হার মধ্যে পড়তে হয়েছে। এদিন এসএফআইয়ের সাধারণ সম্পাদক জানিয়েছেন, অবিলম্বে কৃষি বিল কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। সাধারণ মানুষের কথা ভেবে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত ধর্মঘটের ডাকা দেওয়া। ধর্মঘট কে সমর্থন জানাতে ধর্মতলা চত্বরে প্রতিবাদ মিছিল করা হয়েছে।
Dec 08, 2020, 12:22 pm IST

কৃষকদের সঙ্গে দেখা করার পর থেকে কেজরিওয়াল গৃহবন্দি বলে দাবি আপের। দাবি নস্যাৎ পুলিশের।
Dec 08, 2020, 12:19 pm IST

মধ্যমগ্রামে বামেদের ফুটবল, বিশাখাপত্তনমে কাবাডি,শিলিগুড়িতে ব্যাট হাতে অশোক ভট্টাচার্য খেললেন ক্রিকেট।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+