সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন মির্জা গালিবের পত্রের বাংলা অনুবাদক পুষ্পিত মুখোপাধ্যায়
বাংলা ভাষায় বই অনুবাদের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন পুষ্পিত মুখোপাধ্যায়
সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হলেন বাংলার পুষ্পিত মুখোপাধ্যায়। প্রবাদপ্রতিম কবি মির্জা গালিবের পত্রাবলী সম্বলিত বই খুতুত-এ-গালিবের অনুবাদ করে এই বিশেষ সম্মানের অধিকারী হয়েছেন বঙ্গ সন্তান। শনিবার দেশের বিভিন্ন ভাষায় সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক হিসেবে অনুবাদকদের যে লম্বা তালিকা প্রকাশ কারা হয়েছে, তাতে পুষ্পিত মুখোপধ্যায়ের নাম দেখে উচ্ছ্বসিত হয়েছে সাহিত্য সমাজ।

প্রবাদপ্রতিম কবি মির্জা গালিবের পত্রাবলী সম্বলিত বই খুতুত-এ-গালিবের বাংলা অনুবাদ করেছেন পুষ্পিত মুখোপাধ্যায়। গালিব পত্রাবলি নামের এই বইটি বিচারকদের সেরা বলে মনে হয়েছে। বাংলা এবং উর্দু সাহিত্যের মধ্যে সংযোগরক্ষাকারী পুষ্পিত মুখোপাধ্যায়ের গবেষণাই মূলত এ বিষয়ে। প্রবাদপ্রতিম মির্জা গালিবকে কার্যত গুলে খাওয়া বীরভূমের এই কৃতিকে 'বাংলার গালিব' বলেও সম্বোধন করে থাকেন কেউ। গালিব পত্রাবলীর পাশাপাশি পুষ্পিত মুখোপাধ্যায়ের গালিবের স্মৃতি শীর্ষক বাংলা বইটিও চূড়ান্ত জনপ্রিয়।
বীরভূমের সিউড়ির বাসিন্দা পুষ্পিত মুখোপাধ্যায় সাহিত্য মহলে এক পরিচিত নাম। নানা কাজের মধ্যে মির্জা গালিবকে নিয়ে লেখা তাঁর বইগুলি ভীষণভাবে পছন্দ করেছেন পাঠকরা। এই বইয়ের শুরুতে মির্জা গালিব ও সংক্ষিপ্ত পরিচয় অসাধারণ দক্ষতায় ফুটিয়ে তুলেছেন বঙ্গ সন্তান। এরপর একত্রিশ জন ব্যক্তিকে গালিবের লেখা চিঠিগুলি পরতে পরতে তুলে ধরেছেন পুষ্পিত মুখোপাধ্যায়।
মির্জা হাতিম আলি মেহের, মুনশি শিউ নারায়ণ আরাম, সৈয়দ ইউসুফ মির্জা, মির্জা আলাউদ্দিন আহমেদখাঁ অলাঈ, নবাব ইউসুফ আলি খাঁ, মুনশি হবীবুল্লা খাঁ জক্কা, নবাব কল্বে আলি খাঁ, হকিম সৈয়দ আহমেদ হসন মৌদুদি, মুনশি হীরা সিংহ, বিহারীলাল মুস্তাক, গুলাম বিস্মিল্লাহ, আজিজুদ্দিন, মির্জা শামশাদ আলি বেগ খাঁ, আবদুল রজ্জাক, নবাব আমীনুদ্দিন আহম্মদ খাঁ, সাহেব-আলম মারহরবি, মীনা মীর্জাপুরী, শাহজাদা বশীরুদ্দীন, চৌধুরী আব্দুল গফুর সুরুর সহ আরও বহু রথী-মহারথীদের চিঠি লিখেছেন মির্জা গালিব। উর্দু ভাষায় লেখা ওই চিঠিগুলি খুতুত-এ-গালিব নামক পুস্তকে সংরক্ষিত করেছিলেন খালিক আঞ্জুম।
সেই বইটির বাংলা অনুবাদ অসাধারণভাবে করেছেন পুষ্পিত মুখোপাধ্যায়। হিমাদ্রি লাহিড়ি, ডক্টর রামকুমার মুখোপাধ্যায় ও প্রফেসর ডক্টর সুরভী বন্দ্যোপাধ্যায় সম্বলিত বিচারকমণ্ডলী গালিব পত্রাবলিকে যোগ্য সম্মান দেওয়ার ক্ষেত্রে দ্বিধা করেনি। হিন্দি ভাষায় বই অনুবাদের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন টি.ই.এস রাঘবন। একই বিভাগের অহমিয়া ভাষায় স্বীকৃতি দেওয়া হয়েছে দিগন্ত বিশ্ব শর্মাকে। সাঁওতালি ভাষায় বই অনুবাদ করে সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন চন্দ্রমোহন কিস্কু।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications