Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

হায়দরাবাদে যৌন সংসর্গে রাজি না হওয়ায় বার ডান্সারকে নগ্ন করে মার

হায়দরাবাদে জনপ্রিয় ডান্সবারের নর্তকীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে মারধরের অভিযোগ। রবিবার রাতে হায়দরাবাদের বেগমপেট এলাকায় ঘটেছে ঘটনাটি। চার মহিলাকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিস।

হায়দরাবাদে জনপ্রিয় ডান্সবারের নর্তকীকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে মারধরের অভিযোগ। রবিবার রাতে হায়দরাবাদের বেগমপেট এলাকায় ঘটেছে ঘটনাটি। চার মহিলাকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিস।

যৌন সংসর্গে রাজি না হওয়ায় বার ডান্সারকে নগ্ন করে মার

তদন্তে জানা গিয়েছে বেআইনি ভাবে ২৫ বছরের ওই যুবতীকে নিয়োগ করা হয়েছিল ডান্সবারে। ধৃত ওই চার মহিলা তাঁকে জোর করে এক ব্যক্তির সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করছিল। যুবতী তাতে রাজি না হওয়ায় অভিযোগ, চার মহিলা ও সইদ নামে ওই ব্যক্তি তাঁকে বেধড়ক মারধর করে। এমনকী রাস্তার মধ্য নগ্ন করে চলে মারধর।

তদন্তে জানা গিয়েছে ডান্স বারের নর্তকী তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করতেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তিনি জানুয়ারি মাসে এই ডান্সবারে কাজে যোগ দিয়েছিলেন। নির্যাতিতা অভিযোগ করেছেন পুলিসকে ঘটনাটি জানানোর পরও কোনও পদক্ষেপ করেননি তাঁরা। অনেক পড়ে চার জন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় চার মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+