Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লকডাউনের মধ্যে সব থেকে অত্যাবশ্যক পরিষেবা কোনটি?

তিন মাস পর্যন্ত কোনও যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে দিতে হবে না চার্জ৷ অনলাইন লেনদেন করা যাবে বিনামূল্যে৷ লকডাউনের জেরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে তিন মাসের ইএমআই পেমেন্টে ছাড় দেওয়ার ঘোষণা করার পর সমস্ত ব্যাঙ্ক এই ছাড় দিচ্ছে৷ আর এই সব কারণেই ব্যাঙ্কিং ক্ষেত্রকে অত্যাবশ্যক পরিষেবা হিসাবে গণ্য করছেন ৮৯ শতাংশ মানুষ।

নগদ প্রবাহ কমে গিয়েছে দেশের অর্থনীতিতে

নগদ প্রবাহ কমে গিয়েছে দেশের অর্থনীতিতে

করোনা সংক্রমণের জেরে নগদ প্রবাহ কমে গিয়েছে দেশের অর্থনীতিতে। দেশের ৮০ শতাংশ সংস্থার নগদ প্রবাহে টান পড়েছে। কাচা মাল ও উৎপাদন নিয়ে চাপে পড়েছে কম বেশি সব সংস্থা। চাহিদার অভাবে ৪ সপ্তাহ পর্যন্ত পিছিয়ে যাচ্ছে উৎপাদনের মাত্রা। পরবর্তীতে এই উৎপাদন আরও পিছিয়ে যাবে বলেই ধরে নেওয়া হচ্ছিল।

এক লাখ কুড়ি হাজার কোটি টাকার নতুন নোট বাজারে

এক লাখ কুড়ি হাজার কোটি টাকার নতুন নোট বাজারে

এই নগদ প্রবাহের টান পড়ায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আরবিআই। কয়েকদিন আগেই এই বিষয়ে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছিলেন, 'পয়লা মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে আরবিআই এক লাখ কুড়ি হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে। সারাবিশ্বে ব্যাঙ্কিং ব্যবস্থা যাতে অক্ষত থাকে লকডাউন এর মাঝেও সেই চেষ্টা করা হয়েছে।'

লকডাউন সত্ত্বেও সারাদেশে ব্যাঙ্কিং ব্যবস্থা চলছে

লকডাউন সত্ত্বেও সারাদেশে ব্যাঙ্কিং ব্যবস্থা চলছে

সারাদেশে ব্যাঙ্কিং কাজের সঙ্গে যারা জড়িত তারা নিজেদের জীবন বাজি রেখে এ সংকটের মুহূর্তে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। এছাড়া ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এলসিআর ১০০ শতাংশ থেকে কমিয়ে ৮০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে ব্যাঙ্কগুলিকে ডিভিডেন্ড দিতেও বারণ করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+