অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন! জেনে নিন তারিখ
অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন! জেনে নিন তারিখ
সামনেই দুর্গা পুজো। মহামায়ার আগমনের আনন্দে ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলা। এদিকে, তারপরই রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। এই উৎসবের মরশুমে কেনা কাটার অন্ত নেই! এই পরিস্থিতিতে এক মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির যে দিনগুলি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক,তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে মোট ২১ দিন অক্টোবর মাসে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কগুলি। উল্লেখ্য, অক্টোবর মাস মানেই হল উৎসবের মরশুম। আর সেই কারণেই এই মাসে পর পর রয়েছে ছুটি। দেখে নেওয়া যাক অক্টোবর মাসে কোন কোন দিন থাকতে চলেছে ব্যাঙ্ক বন্ধ।

অক্টোবরের প্রথমের দিকে ব্যাঙ্ক বন্ধের তারিখ
অক্টোবরের প্রথমের দিকে রয়েছে গান্ধী জয়ন্তী থেকে মহালয়া। সেই উপলক্ষ্য়ে প্রথম সপ্তাহে পর পর দিন ছুটি যেমন রয়েছে, তেমনই ব্যাঙ্কের নিজস্ব কিছু ছুটির তারিখ। ১ অক্টোবর হাফ ইয়ার্লি ক্লোজিং অ্যাকাউন্ট রয়েছে (গ্যাংটক), ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। ৩ অক্টোবর রবিবার। মহালয়া পড়েছে ৬ অক্টোবর । ৭ অক্টোবর 'মেরা চাওরেন হউবা' (ইম্ফল), ৯ অক্টোবর দ্বিতীয় শনিবার, ১০ অক্টোবর রবিবার।

দুর্গা পুজোর ছুটি
সপ্তমী পড়েছে ১২ অক্টোবর । ফলে সপ্তমী থেকেই অর্থাৎ ১২ অক্টোবর থেকেই ব্যাঙ্ক বন্ধ থাকবে (আগরতলা, কলকাতা)। ১৩ অক্টোবর অষ্টমীতে বন্ধ ব্যাঙ্ক (আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা , রাঁচি )। ১৪ অক্টোবর দশমীর দিন দেশের বিভিনন জায়গায় দশেরা ও আয়ুধ পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ইম্ফাল ও সিমলাতে খোলা থাকবে ব্যাঙ্ক। ১৬ অক্টোবর গ্যাংটক দাশাইনে দুর্গাপোজ উপলক্ষ্যে (গ্যাংটক) এ বন্ধ থাকবে ব্যাঙ্ক।

এরপরও রয়েছে ছুটি
১৭ অক্টোবর রবিবার পড়েছে , ফলে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অক্টোবর ১৯ তারিখ, ইদ এ মিলাদ উপলক্ষ্যে দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০ অক্টোব মহর্ষি বাল্মীকির জন্মদয়ন্তী উপলক্ষ্যে ছুটি । ২২ অক্টোবর ইদ উপলক্ষ্যে ছুটি (জম্মু ও কাশ্মীর)।

মাসে বাকি কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
উল্লেখ্য, ব্যাঙ্ক বন্ধ থাকলেও, অনলাইন ব্যাঙ্কিং পরিষেবার জেরে বাকি ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা গ্রাহকরা পাবেন। এদিকে, ২৩ অক্টোবর রয়েছে ব্যাঙ্কের চতুর্থ শনিবার। ২৪ অক্টোবর রয়েছে জম্মু ও কাশ্মীরের অ্যাসেসান ডে, অক্টোবরের ৩১ তারিখ রবিবার পড়েছে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে ছুটির তালিকা প্রতিবার দেওয়া হয়, তাতে ধর্মীয় উৎসবের ছুটি ছাড়াও ব্যাঙ্কিং কাজ কর্মের জন্য বিভিন্ন কারণে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ থাকে। সেই সমস্ত কারণ ধরেই এবারের অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications