Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Bangladesh Border: কাঁটাতার বসাতে বাধা BGB-র, ভারতীয় হাই কমিশনারকে ডেকে ভারতকেই দোষারোপ বাংলাদেশের!

Bangladesh: ভারত বাংলাদেশ সীমান্তে (India Bangladesh Border) উসকানির কথা কার্যত অস্বীকার বিশ্বাসঘাতক বাংলাদেশের। বিএসএফকে (BSF) কাঁটাতার বসাতে বারবার বাধা বাংলাদেশের সেনাবাহিনী বিজিবির (BGB)। অথচ উল্টে ভারতকেই দোষারোপ বাংলাদেশের। ভারত আন্তর্জাতিক আইন লঙ্খন করেছে বলে অভিযোগ বাংলাদেশের। এই অবস্থায় রবিবার বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রকের।

সীমান্তে কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার। কাঁটাতারের বেড়া কেন দিতে চাইছে ভারত, সেই প্রশ্ন তুলেছেন মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জহাঙ্গির আলম চৌধুরী। সকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, সীমান্তে কোনও বিরূপ ঘটনা যাতে না ঘটে সেটি ভারতীয় হাইকমিশনারকে জানানো হবে।

bangladesh

এপাড়ের কোচবিহার থেকে শুরু করে, মুর্শিদাবাদ, নদিয়ায় খোলা সীমান্তে বিএসএফক কাঁটাতার দিতে বারবার বাধা দিচ্ছে বিজিবি। সাংবাদিক বৈঠকে জাহাঙ্গিরের দাবি, "আগের সরকারের আমলে ৯২টি জায়গায় বেআইনিভাবে ভারত কাঁটাতার বসাতে উদ্যোগী হয়েছিল। ভারত বাংলাদেশ সীমান্তের পাঁচটি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করেছে। যেগুলি আমরা বিজিবি ও স্থানীয়দের দৌলতে বন্ধ করে দিয়েছি।"

খোলা সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দিচ্ছে বাংলাদেশ। অথচ রাতের অন্ধকারে ও কুয়াশার সুযোগকে কাজে লাগিয়ে সীমান্ত পার হয়ে গরু থেকে মানুষ পাচার লেগেই রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে তিন বিঘা করিডর রয়েছে বলে দাবি জাহাঙ্গিরের।

সেখানে বিএসএফ কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করতেই আপত্তি তুলেছে বাংলাদেশ। হাসিনা (Sheikh Hasina) জমানার উপর দোষ ঠেলে সীমান্ত নিয়ে বৈঠকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে (Indian envoy) তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক। প্রায় ৪৫ মিনিট ধরে এদিন বৈঠক চলে।

মোহম্মদ জসীম উদ্দিনের সঙ্গে আলোচনার পর এদিন সাংবাদিকদের মুখোমুখি হন প্রণয় ভার্মা। তিনি বলেন, "পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। সীমান্তে অপরাধ রুখতে ভারতের অঙ্গীকার নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের আনাগোনা ও পাচার আটকানো নিয়েও আলোচনা হয়েছে।"

সীমান্তে বারবার উসকানি দিয়ে শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে বাংলাদেশ।
নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে দু'পক্ষের মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানাান প্রণয় ভার্মা। এখন সেই বোঝাপড়া বাস্তবায়নে কি আদৌ উদ্যোগী হবে বাংলাদেশের সরকার? সেটাই এখন দেখার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+