Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chungthang Bridge: সিকিমের চুংথাংয়ে বেইলি ব্রিজ খুলে গেল, বিপর্যয় ভুলে উন্নত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা

নীচ দিয়ে বয়ে চলেছে শান্ত তিস্তা। সেই তিস্তা, মাস খানেক আগেই যে প্রলয় ঘটিয়েছিল। একের পর এক ব্রিজ টুকরো করে এলাকা ভাসিয়ে নিয়ে গিয়েছিল। নতুন আরও একটি ব্রিজ তৈরি হয়ে গেল। সিকিমের চুংথাং বেইলি ব্রিজ উদ্বোধনও হল।

ভারতের সেনাবাহিনী এবং বর্ডার রোড অর্গানাইজেশন অক্লান্ত পরিশ্রম করছে এই এলাকায়। তাদের পরিশ্রমেই পাহাড়ি তিস্তার উপর সিকিমের চুংথাং বেইলি ব্রিজ তৈরি ফের সম্পূর্ণ হল। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই ব্রিজ তৈরি করা হয়েছে। সিকিমে বাঁধভাঙা বিপর্যয়। তিস্তার প্লাবণে বহু প্রাণ চলে যাওয়া। ব্যাপক ক্ষয়ক্ষতি। উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

Chungthang Bridge


ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস, বিআরও-এর সহায়তায় চুংথাং-এ তিস্তা নদীর উপর বেইলি ব্রিজ তৈরি করল। সিকিমের বিপর্যয়ে উত্তর সিকিমের বন্যা দুর্গত একাধিক অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কবে যোগাযোগ ব্যবস্থা সচল হবে? সেই আশঙ্কা ছিল বরাবর। এই সেতু তৈরি হওয়ায় অবশেষে সেই অঞ্চলগুলি মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হল।

চলতি বছরের গত ৩ অক্টোবর ভয়াবহ বিপর্যয়ে এই সেতুটি ধসে যায়। বিচ্ছিন্ন হয়ে পড়ে চুংথাংয়ের একাধিক বন্যা দুর্গত অঞ্চল। ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয় সেনাবাহিনীর মাধ্যমে। ক্রমে জল কমলে তিস্তাও শান্ত হয়ে আসে। সেনাবাহিনীর তরফে নতুন করে এই ব্রিজ বানানোর কাজ শুরু হয়।

নতুন এই বেইলি সেতু উদ্বোধন হয়ে গেল।এবার যানবাহন চলাচল ও দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী সরবরাহের পথ প্রশস্ত হল। সেনাবাহিনীর দাবি, ২০০ ফুট দৈর্ঘ্যের এই বেইলি সেতুটি নিজেই একটি ইঞ্জিনিয়ারিং বিস্ময়। কারণ এটি সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে ভারী একক স্প্যান। বেইলি সেতু তৈরি করতে ২৪ ঘন্টা কাজ করে বিআরও। প্রাথমিকভাবে কংক্রিট নির্মাণ করে। তারপরে ত্রিশক্তি কর্পসের সেতু নির্মাণ করতে প্রায় পাঁচ দিন সময় লেগেছিল।

ভারতীয় সেনা, বিআরও এবং বেসামরিক প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে সিকিম সরকারের সড়ক ও সেতুমন্ত্রী সামদুপ লেপচা সেতুটির উদ্বোধন করেন।এই ব্রিজিং অপারেশনের জন্য ত্রিশক্তি কর্পস এবং বিআরও-এর ইঞ্জিনিয়ার ট্রুপস এবং বেশ কয়েকটি ভারী আর্থ মুভিং প্ল্যান্ট নিযুক্ত করা হয়েছিল।

ভারতীয় সেনাবাহিনী আবারও প্রমাণ করেছে, জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ । সর্বদা তাদের প্রয়োজনের সময়ে দেশের জনগণের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়ায়। সেনাবাহিনীর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়গুলি জানানো হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+