খারাপ পরিস্থিতি, নেই ইন্টারনেট, অস্থিরতার মাঝে ইরান থেকে ফিরে এলেন ভারতীয়রা, সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
ইরানের অস্থির পরিস্থিতি আরও জটিল হওয়ার পর শুক্রবার গভীর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেল এক অনন্য ছবি উদ্বেগ, আতঙ্ক ও পরিত্রাণের মিশেল। দিন কয়েক আগেই ভারত সরকারের তরফে ইরানে থাকা নাগরিকদের দেশে ফেরার পরামর্শ জারি হয়েছিল। সেই নির্দেশেই পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটক অনেকে ফিরে এলেন নিজেদের দেশের মাটিতে।
ফেরত আসা যাত্রীদের বয়ানে ধরা পড়ল ইরানের মাটি থেকে ওঠা অস্থিরতার ঝড়। কোথাও বিক্ষোভ, কোথাও যোগাযোগ বিচ্ছিন্নতা, কোথাও রাস্তায় চলাচলে বাধা আর তারই মাঝে ছিল টানা উদ্বেগ। এক প্রত্যাগত ভারতীয় বলেন, "ওখানে পরিস্থিতি খুবই খারাপ। ভারত সরকার সহযোগিতা করেছে। দূতাবাস সময়মতো জানায় কীভাবে বের হতে হবে। 'মোদী জি আছে তো সব সম্ভব'।"

আরেকজন জানান, শেষ এক দু'সপ্তাহে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। "বাইরে বেরোলে পথ আটকে দিত বিক্ষোভকারীরা। ইন্টারনেট বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগই করতে পারিনি। দূতাবাসের সঙ্গেও পৌঁছনো যায়নি। আতঙ্কে ছিলাম," বললেন তিনি।
জম্মু ও কাশ্মীর থেকে ফেরা এক যুবকের কথায় মিলল আরেক দৃশ্যপট "বিক্ষোভ ছিল খুবই বিপজ্জনক। ভারত সরকার ছাত্রদের ফিরিয়ে আনার চেষ্টা করেছে এটা খুব ভালো উদ্যোগ।"
অন্য দিকে বিমানবন্দরের আগমন গেটের বাইরে অপেক্ষা করছিল একের পর এক পরিবার। যোগাযোগ বিচ্ছিন্ন তিন চার দিনের নীরবতায় তাদের দুশ্চিন্তা ছিল চরমে। কেউ অপেক্ষা করছিলেন তীর্থ করতে যাওয়া মায়ের জন্য, কেউ শ্যালিকার জন্য, আবার কেউ মাসির জন্য। ওদের এক কর্তা বলেন, "ইরান ভারতের বন্ধু কিন্তু পরিস্থিতি যুদ্ধের মতো ছিল। সরকারের দ্রুত পদক্ষেপে আমরা আস্থা পেয়েছি। খুবই কৃতজ্ঞ আমরা।"
আরেক আত্মীয়ের বয়ানে "ইন্টারনেট ছিল বন্ধ, কোনও উপায়েই যোগাযোগ করা যাচ্ছিল না। আমরা শুধু চাইছিলাম সে যেন ফিরতে পারে আজ সেটা হল।"
পররাষ্ট্র দপ্তর সূ্ত্রে জানা গিয়েছে, আরও ভারতীয় আগামী কয়েক দিনে ফিরবেন বলে অনুমান। তেহরানের ভারতীয় দূতাবাস ও দিল্লির মধ্যে সমন্বয় বজায় রাখা হয়েছে। দ্রুত পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রয়েছে বলে জানিয়েছে সরকার।
ইরানের চাপে দুশ্চিন্তার গ্লানি থাকলেও, দেশে ফিরে স্বজনদের মুখ দেখে ভারতীয়রা যেন নতুন করে নিঃশ্বাস ফেললেন, সমস্ত আতঙ্কের শেষে সেই ছিল শান্তির ঠিকানা।
-
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন -
সপ্তাহের শুরুতেই বড় ধাক্কা! ইরান উত্তেজনায় কাঁপছে বাজার, ১০০০ পয়েন্ট পড়ল সেনসেক্সে, চাপে নিফটি












Click it and Unblock the Notifications