Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Elections Results 2023: তিন রাজ্যে পদ্ম! বিজেপির সেলিব্রশনে কখন সামিল মোদী? থাকবেন শাহ-নাড্ডাও

Assembly Elections Results 2023: চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হবে আজ। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে তিন রাজ্যেই বিজেপি সরকার গড়তে চলেছে। বিআরএসের থেকে শুধু তেলেঙ্গানা ছিনিয়ে নিচ্ছে কংগ্রেস।

মধ্যপ্রদেশে বিজেপি অনেকটাই শক্তিবৃদ্ধি করল এবারের নির্বাচনে। একইসঙ্গে কংগ্রেসের থেকে ছিনিয়ে নিল রাজস্থান ও ছত্তিশগড়। স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের আগে সেমিফাইনালে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল গেরুয়া শিবির।

Assembly Elections Results 2023: তিন রাজ্যে পদ্ম!

বিজেপির এই সাফল্যের পিছনে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্প ও পরিষেবাই ফ্যাক্টর হয়েছে বলে দাবি করছেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে রাজ্যস্তরের নেতারা। ইতিমধ্যেই বিজেপির নেতা-কর্মীরা বিজয়োৎসবে মেতেছেন। চলছে বাজি ফাটানো, বিতরণ করা হচ্ছে মিষ্টি।

এই বিজয়োল্লাসই পূর্ণতা পাবে আজ সন্ধ্যাবেলায়। ইতিমধ্যেই দিল্লিতে বিজেপি সদর দফতরের সামনে ভিড় জমতে শুরু করেছে। বিকেলেই সেখানে উপস্থিত হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেখানে পৌঁছে যাবেন। সকলেই মোদীর বার্তার অপেক্ষায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে মোদী কী দিশা দেখান সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

এখনও অবধি ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে ১৬১টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস ৬৭, বিএসপি ১ ও অন্যান্যরা একটি আসনে এগিয়ে। রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে ১১০টিতে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৭৩টি, বিএসপি ১টি ও অন্যান্যরা ১৫টিতে এগিয়ে। ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে বিজেপি ৫৫টি, কংগ্রেস ৩৩টি ও অন্যান্যরা ২টি আসনে এগিয়ে রয়েছে। তেলেঙ্গানায় বিজেপি ৯টি আসনে এগিয়ে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+