Assembly Elections Results 2023: মোদীর জন্যই বিপুল জয়, দাবি নাড্ডার, মোক্ষম খোঁচা দিলেন বিরোধীদের
Assembly Elections Results 2023: চার রাজ্যের তিনটি বিধানসভা নির্বাচনেই বিপুল জয় সুনিশ্চিত করেছে বিজেপি। তেলেঙ্গানা কংগ্রেসের দখলে গেলেও আসন বেড়েছে বিজেপির।
এই সাফল্য সুনিশ্চিত হতেই দিল্লিতে বিজেপির সদর দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে উপস্থিত দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ শীর্ষ নেতারা উপস্থিত।

এই বিপুল সাফল্য নরেন্দ্র মোদীর নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছে বলে দাবি করলেন নাড্ডা। তিনি বলেন, দেশ উপলব্ধি করেছে কৃষক, দরিদ্র ও বঞ্চিত শ্রেণির উন্নয়নে একমাত্র নরেন্দ্র মোদীই যথোপযুক্ত নেতৃত্ব দিতে পারেন। প্রধানমন্ত্রীর গ্যারান্টিতেই যে কাজ হয় তা নির্বাচনের ফলাফলেই স্পষ্ট বলে দাবি করলেন নাড্ডা।
বিরোধী জোটকেও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, বিরোধী জোট ওবিসিদের জন্য কুমিরের কান্না কাঁদে, কিন্তু তারা ভুলে যায় দেশের প্রধানমন্ত্রী একজন ওবিসি সম্প্রদায়ের নাগরিক। বিধানসভা নির্বাচনে বিজেপি যে এই বিপুল জয় সুনিশ্চিত করেছে তা আমাদের কাছে আশীর্বাদ, প্রধানমন্ত্রীর নেতৃত্বেই তা সম্ভব হয়েছে।
নাড্ডা আরও বলেন, প্রধানমন্ত্রী মোদী সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস এবং সব কা প্রয়াস ভাবনাকে মাথায় রেখে উন্নয়নের কাজকে ত্বরান্বিত করেছেন। যদিও সকলকে সঙ্গে নিয়ে সকলের জন্য উন্নয়নমূলক কাজের কথা ভুলে গিয়ে তাঁর সম্পর্কে অসংসদীয় শব্দ প্রয়োগ করে কংগ্রেস দল। কিন্তু তারা এটা বোঝে না মোদীকে কটাক্ষ করা ওবিসি ও সংখ্যালঘুদের প্রতিই অবমাননা করা।
ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বিজেপি সর্বভারতীয় সভাপতি বলেন, ইন্ডি অ্যালায়েন্স জাত-পাত, বিভাজনের প্রয়াস ঘটাতে তুষ্টিকরণের রাজনীতির পথ বেছে নিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক নীতিই বিরোধীদের সেই প্রয়াসকে জব্দ করে দিয়েছে। সমস্ত জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে মানুষ বিজেপিকেই ভোট দিয়েছেন বলে দাবি নাড্ডার। তিনি বলেন, নরেন্দ্র মোদী সব সময়ই সামনে থেকে নেতৃত্ব দেন। যার ফলে প্রতি নির্বাচনেই চ্যালেঞ্জ মোকাবিলা করে তিনিই বিজয়ী হন।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
জ্বালানি নিরাপত্তায় নতুন দিগন্ত, তেলের মজুত বাড়াচ্ছে ভারত, সংসদে বড় ঘোষণা প্রধানমন্ত্রীর -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প












Click it and Unblock the Notifications