অসমে গ্রেফতার স্বঘোষিত ধর্মগুরু 'কিসিং বাবা', মহিলা নিগ্রহের অভিযোগ পুলিশের
মধ্য অসমের মরিগাঁও জেলায় এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ।
মধ্য অসমের মরিগাঁও জেলায় এক স্বঘোষিত ধর্মগুরুকে গ্রেফতার করল পুলিশ। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও নিগ্রহের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তার নাম 'কিসিং বাবা'।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের আসল নাম রাম প্রকাশ চৌহান। তার মাকেও গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হবে। মরিগাঁও জেলায় ভোরালটুপ গ্রামে নিজের আশ্রম খুলে বসেছিল রাম প্রকাশ। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করত।
সেই অলৌকিক ক্ষমতার বলেই সে মানুষের সমস্যার সমাধান করে বলে দাবি করত। মহিলাদের চুম্বন করে সে সমাধান বাতলে দিত। আর তাই তার নাম হয়ে যায় কিসিং বাবা। মহিলাদের বৈবাহিক সমস্যার সমাধানও সে করত বলে শোনা গিয়েছে। আর এসবই করত চুম্বনের মাধ্যমে।

যার ফলে মাত্র তিনমাসেই পসার জমে গিয়েছিল ঠগ এই স্বঘোষিত ধর্মগুরুর। তার কিস থেরাপি নিতে মহিলার ভিড়ও বাড়ছিল। অবশেষে অভিযোগ পেয়ে পুলিশ হস্তক্ষেপ করে। মহিলাদের সঙ্গে অশালীন আচরণ ও ভক্তদের দুর্বলতার সুযোগ নেওয়ার অভিযোগে রাম প্রকাশ ও তার মাকে গ্রেফতার করা হয়েছে।
-
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা -
আজই কী ইস্তফা? দুই দশকের অধ্যায় শেষ করে মুখ্যমন্ত্রীর পদ ছাড়ছেন নীতীশ কুমার, কারণ কী? জল্পনা তুঙ্গে -
বাংলার নির্বাচনে একা লড়ার অঙ্গীকার করে প্রথম তালিকায় ২৮৪ প্রার্থীর নাম ঘোষণা কংগ্রেসের, রয়েছেন অধীর-মৌসমরা -
কবে ফিরবে প্রিয় বাবিন? চোখে জল নিয়ে অধীর অপেক্ষায় বিজয়গড়, ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যসচিব, স্তব্ধ টলিউড -
কলকাতায় একটাই ট্রাইবুনাল দপ্তর, তবুও ভোগান্তি নেই ভোটারদের, অনলাইনেই মিলবে সমাধান -
রাজ্যসভায় জয়, তবু ইস্তফায় দেরি, স্পিকারকে অপেক্ষায় রেখেই বিহার ছাড়লেন নিতিন নবীন -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! জ্বালানি সঙ্কটে বিশ্ব, স্বস্তি দিতে পেট্রোল-ডিজেলের দামে বড় সিদ্ধান্ত কেন্দ্রের -
একদিনে ২৬৭ আধিকারিক বদলি, কমিশনের সিদ্ধান্তে হাইকোর্টে চ্যালেঞ্জ -
প্রথম চার্জশিট হওয়া উচিত মোদী-শাহের বিরুদ্ধে, মন্তব্য মমতার -
থানাগুলিতে ব্যাপক রদবদল, বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের -
ভোটের আগে নকল মদের ছক ভেস্তে দিল আবগারি দপ্তর, শিলিগুড়িতে বিপুল সামগ্রী উদ্ধার, তৎপর কমিশন












Click it and Unblock the Notifications