দেশকে ঘিরেছে বর্ষার মেঘ, আগামী চার দিন দেশের বিভিন্ন প্রান্তে ভারি বৃষ্টির পূর্বাভাস
বর্ষা এসে গিয়েছে সারা দেশেই। তার সঙ্গে নানা রাজ্যে বাড়ছে বৃষ্টির পরিমাণ। এরই মধ্যে অসমে হয়ে গিয়েছে বন্যা। কেড়েছে ৭১ জনের প্রাণ। বহু ঘর বাড়ি জলের তলায়। এসবের মাঝেই মৌসম ভবন জানাল জে ভারতের বেশ কয়েকটি জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে।

কী বলছে হাওয়া অফিস ?
আইএমডি বুধবার জানিয়েছে যে ২২ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, ২৩ এবং ২৪ জুন বিদর্ভে বৃষ্টি হবে। ২৩-২৬ জুন বিহারে, ২৪ এবং ২৫ জুন ঝাড়খণ্ডে এবং ওড়িশায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ছত্তিশগড়ে ২২-২৬ জুনের মধ্যে বৃষ্টি হতে পারে।

দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
যেহেতু দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ভারতের বেশিরভাগ অংশ জুড়েছে, তাই বেশ কয়েকটি রাজ্যে আগামী চার দিনের জন্য অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানা যাচ্ছে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে রয়েছে গড় সর্বনিম্ন তাপমাত্রা। আইএমডি এর আগে জাতীয় রাজধানী দিল্লিতে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।

আকস্মিক বন্যা
জম্মু ও কাশ্মীর ভূমিধস, আকস্মিক বন্যা হতে পারে। সেখানে উপচে পড়ছে চেনাব ও তাউই নদী। এর কারণে এই সম্ভাবনা তৈরি হয়েছে৷ এর জন্য বেশ কয়েকটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলে, শিলচর বন্যায় প্লাবিত হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিকে আগামী চার পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘন্টার উত্তরবঙ্গের জেলায় ভালো বৃষ্টি হবে। আগামী কালকের পরে সামান্য কমবে উত্তরবঙ্গের বৃষ্টি। তারপর আবার বৃদ্ধি পাবে বৃষ্টির পরিমান। এক কথায় বলা যায় উত্তরে বৃষ্টি এখন কমার কোনও সম্ভাবনা নেই। ২৩ ও ২৪ জুন দার্জিলিং কালিম্পংয়ে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে বলে খবর মিলছে। আগামী পাঁচ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না দুই বঙ্গে। আগামী পাঁচ দিন কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে প্রায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বর্ষণের জেরে। এবার দক্ষিণবঙ্গেও অতি বর্ষণের সতর্কতা জারি করল হাওয়া অফিস। মৌসুমী বায়ু দেরিতে প্রবেশ করায় জুনের শেষ থেকে দক্ষিণবঙ্গে বর্ষার বর্ষণ শুরু হবে। সেটা অতিবর্ষণে পরিণত হবে বলে সতর্ক করেছেন আবহাওয়া দফতর। ২৩ জুন রাতের দিকে মৌসুমি বায়ু অতি সক্রিয় হয় উঠব। ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষণের দাপট বাড়বে। অন্যান্য বারে বর্ষায় যে পরিমান বর্ষণ হয় এবার তার থেকে বেশি বর্ষণ হবে দক্ষিণবঙ্গে এমনই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
-
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
SIR ইস্যুতে তৃণমূলকে পাল্টা তোপ কেন্দ্রের! 'শুধু বাংলাতেই কেন আদালতের হস্তক্ষেপ?' মমতাকে সরাসরি প্রশ্ন শাহের -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর -
শুরুতেই ধাক্কা! আইপিএলের শুরুতে থাকছেন না এমএস ধোনি, চোটে কাবু 'ক্যাপ্টেন কুল' -
মোদী-ট্রাম্পের ফোনালাপে ছিলেন না কোনও তৃতীয় ব্যক্তি, মাস্কের থাকার দাবি ওড়াল ভারত












Click it and Unblock the Notifications