Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে খাদে সেনার গাড়ি, নিহত ১ জওয়ান, আহত ৪
জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় মারা গিয়েছেন এক জওয়ান এবং আহত হয়েছেন চার জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীরের নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছেই ঘটেছে এই দুর্ঘটনা।
পাঁচজন জওয়ানকে নিয়ে গাড়িটি যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদের মধ্যে পড়ে যায়। জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার করে। আহত চার জওয়ানকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পর এক জওয়ান মারা যান বলে জানা গিয়েছে।

কয়েকদিন ধরেই ফের নাশকতা জেগে উঠেছে ভূস্বর্গে। রেয়াসিতে তীর্থযাত্রীদের গাড়িতে গুলি চালায় জঙ্গিরা। বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গিসংগঠন লস্কর ই তৈবা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এনআইএ। হামলাকারী জঙ্গিদের স্কেচও প্রকাশ করা হয়েছে। তার সন্ধান দিতে পারলে ২০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।
সেই রেশ কাটতে না কাটকেই আবার সেনা ছাউনিতে হামলা চালায় জঙ্গিরা। তাতে ৪ জওয়ান শহিদ হয়েছেন। জঙ্গি দমন অভিযানে পাল্টা জঙ্গি নিকেশ করেছে সেনা বাহিনী। হঠাৎ করে ভূস্বর্গে জঙ্গিদের সক্রিয়তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। কাশ্মীরের বিশেষ অধিকার বাতিল করার পরে মোটের উপর শান্তি বিরাজ করছিল সেখানে। বিপুল পর্যটকের সমাগম হয়ছিল গত কয়েক বছরে। এবারের সাধারণ নির্বাচনেও বিপুল সংখ্যক কাশ্মীরি যোগ ভোটাধিকার প্রয়োগ করেছেন। রেকর্ড সংখ্যক ভোট পড়েছে কাশ্মীরে।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications