হঠাৎ বিপত্তি মিজোরাম বিমানবন্দরে, ভেঙে পড়ল সেনা বিমান
মিজোরামের লেঙ্গপোই বিমানবন্দরে ভেঙে পড়ল সেনা বিমান। ১৪ জন ছিল সেই বিমানে। যদিও ভারতীয় সেনা বিমান নয় সেটি। মায়ানমারের সেনা বিমান। পাইলট সহ ১৪ জন ছিলেন সেই বিমানে। আহতদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে মিজোরামের লেঙ্গপোই হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যুর খবর এখনও পাওয়া যায়নি।
সূত্রের খবর মায়ানমারের সেনা জওয়ানদের নিতে এসেছিল বিমানটি। মায়ানমারের যে সেনা অফিসাররা কয়েকদিন আগে ভারতে এসেছিলেন তাঁদের নিয়ে যেতেই এই বিমানটি পাঠানো হয়েছিল। রানওয়েতে অবতরণের ঠিক আগের মুহূর্তে প্লেনটি ভেঙে পড়ে।

ভারত-মায়ানমারের সীমান্ত পেরিয়ে যে সেনারা ঢুকে পড়েছিলেন ভারতে। তাঁদের ফেরানোর জন্য এই বিমান পাঠানো হয়েছিল। ১৪৮ জন মায়ানমারের সেনাকে তাঁদের দেশে ফেরানোর কথা হয়েছিল। সেকারণেই এই বিমান পাঠানো হয়েছিল বলে জানিয়েছে অসম রাইফেলস। মায়ানমারে জঙ্গিজের সঙ্গে সংঘর্ষ চলাকালীন এই সেনারা ভারতের সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকে পড়েছিল।
গত সপ্তাহে মোট ২৭৬ জন মায়ানমার সেনা ঢুকে পড়েছিল মিজোরামের সীমান্ত পেরিয়ে। তাঁদের মধ্যে ১৮৪ জন সেনাকে মায়ানমারে পাঠানোর কথা হয়েছিল। আইজলের কাছে লেঙ্গপুই বিমানবন্দর থেকে মায়ানমারের সেনা বিমানে তাঁদের িনজের দেশে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এই সেনারা সকলেই মায়ানমারের রাখাইল জেলায় কর্তব্যরত ছিল বলে জানা গিয়েছে।গত কয়েক মাস ধরে মানায়নমার সীমান্ত উত্তাল হয়ে উঠেছে।
মায়ানমারের একাধিক জায়গায় অশান্তি তৈরি হয়েছে। মায়ানমার সেনার সঙ্গে সেকানকার জঙ্গিদের প্রবল বিরোধ তৈরি হয়েছে। মায়ানমার সেনার একাধিক ছাউনিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। তাঁদের অস্ত্রলুঠ করেছে তারা। এই পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে ভারত সীমান্ত পেরিয়ে চলে এসেছিলে শতাধিক সেনা। তারমধ্যে ৩৬ জন সেনা অফিসার এবং ২৪০ জন সেনা।
তাঁদের নিরাপদে আশ্রয় দিয়েছিল ভারত। পরিস্থিতি শান্ত হওয়ার পর তাঁদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ েনয় ভারতীয় সেনা। অসম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক এবং বিদেশমন্ত্রক যৌথভাবে উদ্যোগী হয়েছিল তাঁদের ফেরাতে। সেকারণেই তাঁদের ফিরিয়ে নিতে পাঠানো হয়েছিল সেই বিমান। কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হল না।












Click it and Unblock the Notifications